somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবিসির সংবাদ ও আমাদিগের এবিসি-চেতনা!!

২৭ শে মার্চ, ২০১২ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসসালামু আলাইকুম,
সম্প্রতি এবিসি নিউজের আর্কাইভস হইতে একটি নিউজকে সামনে টানিয়া কেহ-কেহ উল্লাসে চিৎকার কহিয়া সবাইকে জানান দিতে চাহিতেছেন :
দ্যাখো বীর বাঙালী দ্যাখো। এইখানে তোমাগো জিয়াউর রহমানের নাম নাইক্যা।
উহার উত্তরে আমরা বিনীতভাবে কহিবো যে এইখানে তো তাজউদ্দীন আহমেদর নাম শুনিতে পাইলাম না। তাহা হইলে কি ধরিয়া লইবো যে যুদ্ধের ইতিহাসে তিনি ছিলেন না? জেনারেল ওসমানীর নামও শুনিতে পাইলাম না। তাহা হইলে কি তিনিও গায়েব হইয়া যাইবেন!! নাই সেক্টর কম্যান্ডরদিগের নাম। তাহাতেই-বা কি হইলো?
যাহারা জানান দিতেছেন তাহাদিগকে কহিতেছি : ভ্রাতা-ভগ্নীগণ! রিপোর্টখানা আবারও দেখুন! ভালো করিয়া রিপোর্টের কথাগুলি শুনুন!!। এইখানে ২৫শে মার্চের দিবাগত রাত্রির রক্তাক্ত ঘটনা হইতে তাহার পেছনের ঘটনাগুলিকে সামনে আনা হইয়াছে।
তাহাছাড়াও চট্টলার কালুর ঘাটে কি হইয়াছিলো এবিসি হইতে শুরু করিয়া বিবিসি কোনো মহাজন-মিডিয়ার পক্ষেই তাহা তাৎক্ষণিকভাবে সেইসময় জানা সম্ভব ছিলো না।
আরও-একটি কথা কহিতে চাহি। কালুর ঘাটের ট্রানসমিটারটিও এতো শক্তিশালী ছিলো না যে তাহা মার্কিন-মুলুকে কিংবা বিলাতে বসিয়া শোনা যাইবে। কিন্তু দেশের মানুষ শুনিয়াছে।
তাহাই যথেষ্ট। এই দেশখানা মার্কিন-ব্রিটিশ মহারাজদিগের জন্য স্বাধীন করা হয় নাই। মেজর জিয়ার ঘোষণাও তাহাদের দেশের জনগণের জন্যে ছিলো না। কাহার জন্যে ছিলো? ছিলো বাংলাদেশের জনগণের জন্যে। তাহারা কি হাতে অস্ত্র লইয়া যুদ্ধে ঝাপাইয়া পড়িয়াছিলো? দেশ স্বাধীন হইয়াছিলো?
যদি তাহাই ঘটিয়া থাকে তাহা হইলে বুঝিয়া লইতে হইবে মেজর জিয়ার ঘোষণা বৃথা যায় নাই।এই ঘটনা শেখ মুজিবুর রহমানের বিপক্ষে যায় নাই। বরং তাহার পক্ষেই গিয়াছে। মেজর জিয়ার অবদান অস্বীকার করিয়া যাহারা বিমলানন্দ পাইতে চাহেন তাহারা একটু সুবুদ্ধি-বিবেচনার পরিচয় দিবেন স্বাধীনতার এতোগুলি বছর বাদে এইটা আশা করাটা কি অন্যায় হইয়া যায়?
সকলে ছহি-ছালামতে থাকিবেন।
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×