পাকিস্তানের সাম্প্রতিক নিরাপত্তা ব্যবস্থার একটি সামান্য নমুনা।
২৩ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
''সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া সত্ত্বেও পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের জ্যেষ্ঠ মন্ত্রী বশির আহমেদ বিলাওরের ওপর আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকার অনলাইন আজ রোববার এ তথ্য জানিয়েছে। ফলে পাকিস্তানে নিরাপত্তাব্যবস্থার বিষয়টি আবারও প্রশ্নের মুখে পড়েছে।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের কিসাখাওয়ানি বাজারের কাছে আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) এক সভায় গতকাল আত্মঘাতী হামলা চালানো হয়। এতে প্রদেশের জ্যেষ্ঠ মন্ত্রী বশির আহমেদ বিলাওরসহ আটজন নিহত ও ১৭ জন আহত হন।
হামলায় বশির আহমেদ বিলাওর গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তিদের মধ্যে মন্ত্রীর ব্যক্তিগত সহকারীও আছেন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।
পেশোয়ারের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ইমরান শহীদ দাবি করেছেন, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের কিসাখাওয়ানি বাজারের কাছে আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি)
রাজনৈতিক সভাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। কিন্তু নিরাপত্তাব্যবস্থার ফাঁক গলে আত্মঘাতী হামলাকারী এ ঘটনা ঘটাতে সক্ষম হন।''
সূত্র :
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন