খাদ্যের রুচি আমার জঘন্য। যা ভাল লাগে তা মাসের পর মাস খেতে পারি। দীর্ঘভ্রমণে অরুচি আমার ছুঁতেই পারে না। অনেকে এটাকে অরুচিকর, বোধহীন বলে ধরে নিলেও আমি ভালোলাগার খাদ্যের সাথে বেইনসাফী করতে পারি না।
আমার এই খাদ্য প্রীতির সবচেয়ে জটিল পছন্দ আম। কৈশর পেড়িয়ে আমের সাথে আমার শত্রুতা শুরু হয়েছিল। বাসায় গ্রীষ্মে আম, দুধ ভাত একটা অন্যতম দৈনন্দিন খাবার। কিন্তু দুধের সাথে আম মেখে যে রঙটা হয় সেটা দেখে আমার আর রুচি হতো না। আমার ছোট বোন আবার আমঅন্তপ্রান। আমি যেই নাক কুঁচকাতাম, অমনি সে গপাগপ আমার অংশেরটা সাবাড় করে দিতো। বয়োসন্ধিকাল পেড়িয়েও দীর্ঘদিন আমপ্রীতি তৈরী হয়নি। মাত্র কিছুদিন হবে আবার আম ভাল লাগতে শুরু করেছে। তবে কেটে টুকরো টুকরো করে দিতে হবে। নইলে আমের ছাল বড় বিরক্তিকর জিনিস। প্রতিদিন এখন আম খাচ্ছি হরেকরকম। গোপালভোগ, লেংড়া - অপেক্ষায় আছি ফজলীর জন্য।
মাস খানেকের জন্য আমি একেলা হতে যাচ্ছি বলে রাজ্যের প্লান করছি। কোন প্রাগৈতিহাসিক আমলে ফুপু একটা মজার ডিস শিখিয়েছিলেন, পাকা আম দিয়ে ফ্রাই, সেটা করবো এবার ভাবছি। সৃজনের সাথে মিলে রেডওয়াইন দিয়ে হাঁস রেধে খাবো একদিন। গত বছর আমাদের সে কি হাঁস ভরা মদ, মদ ভরা হাঁসের দৌড়, একদম পাগল হয়ে গেছিলাম।
এবার আর প্রতিদিন নুডুলস খাবো না। নুডুলসে যে অরুচি ধরেছে সে নয়। সকালে এগ নুডুলস, দুপুরে ভেজিটেবল আর রাতে বিফ সহযোগে টানা একমাস নুডুলস খেয়ে অরুচী তো দূরের কথা আমার মায়া জমে গেছিল। এরপরে ভাত খেলেও তা নুডুলস মনে হতো। যা খাই তাই আমি নুডুলস ভেবে খাই। পছন্দের খাবারের সাথে বিটলামী আমার পেট সহ্য করতে পারে না। কিন্তু এবার হবে আমোৎসব হাঁস সহযোগে সাথে ওয়াইন! সৃজন দোস্ত, মাথা তো আমারই এখনই আউলাইয়া গেছে, তুমি কই, আওয়াজ দাও!
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০০৭ বিকাল ৫:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



