একদম শেষ সিড়িতে গিয়ে হুশ হয়
আরে এটাতো শেষ হলো বলে, যাই আরেকটু উপরে
একদম উপরে উঠে ভুস করে ভাসি
তার উপরে আর কিছুই নাহি!
মাঝখানে এসে বসে থাকি, মাথার উপরে চাদোয়া
নিচে ললাটের অধোগমন, তারো নীচে ভূমি
উপরে সামিয়ানা আগলানো তুমি
নিচে খোলা ঘাসে বন্য হরিনেরা
অভয়ারন্যে গুটি গুটি পায়ে আমার পায়ে হাঁটে
চারিপাশে আধাভৌতিক স্বর, কয়েকটা উঁইপোকা
কার্নিশে জমানো শ্যাওলা, উপরে পোড়াবাড়ী
তারউপরে মেঘেদের সারি, কয়েক পলেস্তার ভারি
বুকে বহে ঝড়, কিছু কেঁটে নামি, উড়ি, উঠি
উপরে বা নীচে, সামনে বা পিছে
সবদিকে শেষে শেষ হয়ে যায় শেষে!
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০০৭ দুপুর ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



