somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিরোনামহীন ফার্স্ট টাইম ইন মিরপুর! পারফর্ম করবে আমাদের পাঠশালায় ২৫শে ডিসেম্বর!

২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিরোনামহীন তার এক যুগের জীবনে এখনও মিরপুরে কোনো কনসার্ট করেনি, যদিও জন্ম তাদের মিরপুরে। আমি ব্যান্ড দলটিকে চিনি দশ বছর যাবত, তখনও তারা এমন বিখ্যাত হয়নি, জিয়ার একটা মুভিঘর ছিলো সন্তুর নামে। সেখানে আ্ড্ডা হতো নিয়মিত। শিরোনামহীনের বেশীরভাগ মেম্বারই মিরপুরের। তুহিন, এবং পরে ব্যান্ড ছেড়ে যাওয়া ফারহান ছাড়া। তারপরে জাহাজী রিলিজ হলো এবং সেই এ্যালবামের হাসিমুখ জাতীয় সংগীতে পরিণত হলো এক প্রকার। যদিও এ্যালবাম রিলিজ হবার আগে আমি বাজি ধরেছিলাম নদীর জন্য, তুহিনের গলায় নদী গানটা এখনও তন্ময় হয়ে শুনি।

সেই শিরোনামহীন অবশেষে কনসার্ট করছে মিরপুরে ২৫শে ডিসেম্বর। এবং অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগকে সহায়তা করার জন্য। আমাদের পাঠশালা নামক ব্যতিক্রমী একটা স্কুলের বার্ষিক উৎসবে ফান্ড রেইজের জন্য। সাথে থাকবে আরো দুটি বিখ্যাত ব্যান্ড সমগীত ও অরূপ রাহীর ব্যান্ড লীলা এবং মনপুরার গান গেয়ে তুমুল জনপ্রিয় শিল্পী কৃষ্ণকলি। কবি গান পরিবেশন করবেন দিনাজপুরের কবিয়াল নির্মল সরকার এবং অজিত সরকারের দল।

আমাদের পাঠশালা সম্বন্ধে আরো জানতে এই ব্লগে বিভিন্ন সময় প্রকাশিত নিচের পোস্টগুলো দেখতে পারেন। নিশ্চিত বলতে পারি আনন্দিত হবেন, উচ্ছ্বসিত হবেন।
১. আমাদের পাঠশালা, একটি সামাজিক দায়বদ্ধতার বীজবপন। আড্ডা আর উদ্যোগের গল্প
২. আমাদের একটা স্বপ্নের পাঠশালা
৩. শিশুর প্রথম বিদ্যালয়, প্রথম শিক্ষক কেমন হওয়া উচিত? শনিবার এগারোটায় চলুন নিজের চোখে দেখে আসি!
৪. আমাদের পাঠশালার জন্য, পাঠশালায় আড্ডা ও মুড়ি পিয়াজুর নিমন্তণ
৫. আমাদের পাঠাশালার নববর্ষের আয়োজন দেখে মুগ্ধ
৬. আমাদের পাঠশালা আয়োজন করেছে নববর্ষের মঙ্গল শোভাযাত্রা
৭. আমাদের পাঠশালা'র নববর্ষ র‌্যালী


শিরোনামহীনের জিয়ার সাক্ষাৎকার নিয়েছিলাম এই ব্লগেই। দেখতে পারেন এইখানে জিয়া - আরবান গানের আর্কিটেক্টের সাথে আলাপন

ব্লগাররা এই স্কুলটির জন্য বিভিন্ন সময়ে ফান্ড রেইজের জন্য চেষ্টা করেছে। ২৫ তারিখ কনসার্ট শুরু হবে বিকেলে। সকাল থেকে থাকবে নানা আয়োজন। বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলবে ১০-১২টা পর্যন্ত।


ঐ সময়ে স্কুলের ফান্ড রেইজের জন্য ব্লগাররা সমবেত হবে। আর্থিক অনটনে এত চমৎকার একটা উদ্যোগ যেনো বন্ধ না হয়ে যায় সেজন্য চলুন আমরা কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করি।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:২২
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ফার্স্ট হইলাম........দীর্ঘ ৮ বছর অপেক্ষার পরে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১৪



আমি কখনো প্রথম সারির ব্লগার ছিলাম না। হিটের দিক থেকে বা পোস্টের সংখ্যার দিক থেকে, কিংবা লেখাতেও নই, কাগজে-কলমে তো নইই!!! কাগজে-কলমে মানে সামু'র ১ম পাতার ব্লগারদের বাম... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×