somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগের গণজাগরণের আজকেই সমাপ্তি হতে পারতো...

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিভিতে ব্লগার ইমরানের বক্তব্য শুনছিলাম। আশা করেছিলাম আজ এই দীর্ঘ ১১ দিনের অভাবনীয় আন্দোলনের অবসান হবে। কারণ ইতিমধ্যে সরকার তাদের সব দাবী মেনে নিয়েছেন। ফাঁসি দেয়ার জন্য প্রয়োজনীয় আইন পরিবর্তনের কাজও চলছে।

সরকারের পূর্ণ সমর্থন রয়েছে এই আন্দোলনের উপর। সরকারের পক্ষ থেকে সব রকমের সহায়তাও দেয়া হচ্ছে। এটাতো বিরোধীদলের আন্দোলন নয় যে, পুলিশ মরিচের গুড়া মিশ্রিত পানি ছিটিয়ে সব পন্ড করে দেবে!

তাহলে অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলন চালিয়ে যাওয়ার অর্থ কী? এটা দেশের জন্য কী উপকারে আসবে? এখান থেকে আমরা ভবিষ্যতের জন্য একটা অত্যন্ত বাজে উদাহরণও তো তৈরী করতে পারি...? যেমন, কারণে অকারণে রাজপথ দখল!!! সভ্য দেশে যা হয়না, তা বর্জন করাই শ্রেয়।

তরুণ ভাইদের বলি, আপনাদের এ্ই দাবীর পক্ষে আমিও আছি। দু'দিন শাহবাগ গিয়ে একাত্ম হয়েছি। বেসরকারী চাকুরী করে যখন তখন যাওয়া যায় না। দেশের বেশীর ভাগ মানুষই আছে আপনাদের সাথে। তবে দেশের বেশীরভাগ মানুষ কিন্তু এই আন্দোলন দীর্ঘ সময় অব্যাহত রাখার পক্ষে নয়।

আমি ব্যক্তিগতভাবে অনেকের সাথে আলাপ করেছি। অনেকেই বলেছেন যে দু'এক দিন এই আন্দোলন চালালেই চলতো। যেহেতু সরকার এর পক্ষে আছে পুরোপুরি। বরং অনেকে যৌক্তিক প্রশ্ন তুলছেন, এই আন্দোলন কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে নাকি বিচার বিভাগের বিরুদ্ধে? খুবই স্পর্শকাতর বিষয়...

সব রাজাকারের ফাঁসি দিতে তো অনেক সময় লাগবে। এই সরকারের আমলে তো নয়ই, হয়তো কখনোই সম্ভব হবে না! কাদের মোল্লার পরেও তো অনেকে আছে একের পর এক। বিচার বিভাগের উপর আস্থা হারালে তো চলবে না। আইনি প্রক্রিয়ার মধ্যেই সবাইকে আসতে হবে। দেশের সার্বিক অবস্থাও চিন্তা করতে হবে...

একজন মুরুব্বীও এসে তরুণদের বলছেন না যে, তোমরা এবার ক্ষ্যান্ত দাও, সরকার দাবী মেনে নিয়েছে। নাকি মুরুব্বীদের কথা কেউ শুনছে না?

তরুণদেরকে সবকিছু করতে দেয়া উচিত হবে না্। মুরুব্বীদের কথাও তাদের শুনতে হবে। তা না হলে এই হতভাগা দেশটা ভয়াবহ অনিশ্চিয়তার দিকে যাবে সন্দেহ নেই! কিছু একটা হলে এর দায়-দায়িত্ব কিন্তু তখন তরুণরা নেবে না, তখন সবকিছু সরকারের উপর বর্তাবে, এটা আমাদের বুঝতে হবে।

সকল মিডিয়া আপনাদের সাথে সার্বক্ষণিক ভাবে আছে, ব্যাপক কাভারেজ দিচ্ছে। এটা একটি বিরাট প্লাস পয়েন্ট আপনাদের জন্য। বেশীদিন এই আন্দোলন চালালে এটা গুরুত্বহীন হয়ে যেতে পারে!

সুতরাং সময় থাকতেই মাতৃভূমির স্বার্থে সঠিক সিদ্ধান্ত নিন দয়া করে।
১০টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×