somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুলের গন্ধে ঘুম আসে নাই !!!!;):)

৩০ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন আগের কথা। প্রায় বছর খানেক হবে। গ্রামের বাড়ীতে বেড়াতে গেলাম। সময় পাইলেই গ্রামে যাইতে আমার ভালো লাগে। সবাই মিলে হৈ হোল্লায় ইট পাথরের জীবনটা কয়দিন ভুলে থাকা যায়। বাড়ী গেলে চাচাদের ঘরে আমার বেশী সময় কাটে। তার কারণটা হইলো নীলা। আমার চাচাতো বোন। ক্লাস টেনে পড়ে। ভীষন চটপটে আর ভালো মনের একটা মেয়ে। যত দিন থাকি বাড়ীতে আপু আপু করে কান ঝালাপালা করে ফেলে।

সংগত কারনেই রাতে ঘুমাইও নীলার কাছে। ইট পাথর আর মাটির কথা চলে আমাদের মাঝ রাত অবধি। কোনো কোনো দিন সকালও হয়ে যায়। নীলা তার স্কুলের সব কথা আমার সাথে শেয়ার করে। কোন ছেলে ওর দিকে তাকিয়ে থাকে। কোন ছেলে প্রেমের অফার দিলো সব। আমি কইলাম
: তুই কেমনে বুঝলি ছেলেটা তোর দিকে তাকায়া ছিলো ?তুই তাকাসনি ?
: হুম তাকাইছি।
: তাইলে খালি ছেলেটার কথা কস কেন! বললে দুইজনের কথাই বলবি।

তখন একটু ডংয়ের সুরে বলে ,
: আপু তুমি না !!
: আমি কি?
: কিছু না।:)

ধান ভানতে আইসা শীবের গীত শুরু করছি মনে হয়। যা কইতে আসলাম, সেই দিন রাতেও একই ভাবে আমরা গল্প করছিলাম। হঠাৎ আমি একাটা গন্ধ টের পেলাম। কেমন জানি! খুব তীব্র লাগছিল গন্ধটা। ভালোতো নাই তবে কেমন জানি ! আমার উশখুশ করা ঘুম না আসা অবস্থা দেখে নীলা জানতে চায় কি হইছে আমার। বললাম, তোর নাকে লাগছে না?
: কি?
: কোনো গন্ধ?
: লাগছে, তবে এতটা অসস্থিকর না যেমন তুমি করছো।
: মানে কি?X(
: মানে আমার এতো খারাপ লাগছে না।
: কিসের গন্ধ এটা ?
: ফুলের।

আমি পুরাই থ !!!!!!!!!!
: ফুলের ?????:-*
: হুম তোমাকে দেখাবো সকালে গাছটা।

সকালে আমাকে নীলা গাছটা দেখালো। আমি অবাক হয়ে দেখছিলাম ফুল গুলো। জানালার পাশে একটু জঙ্গলের মতো জায়গায় সাদা থোকা থোকা এতো সুন্দর ফুল গুলোর এমন বিদঘুটে গন্ধ! নীলা বলল চাচাকে বলবে গাছটা কেটে ফেলতে। বললাম কেনো? তোমার গন্ধ সহ্য হয় না তাই। আমিতো দুইদিন পর চলে যাবো তাছাড়া তোর সমস্যা হয় না তাইলে কেনো কাটবি গাছটা!

নীলা জানেনা এমন অনেক গন্ধ গায়ে মেখে আমরা নিত্যদিন চলছি। চাইলেই গন্ধ এড়ানোর জন্য গাছটা কেটে ফেলতে পারি না। কাটা যায় না। নীলা অনেক গন্ধই তোর মত আমাদেরও সয়ে গেছে / সয়ে যায়/ সয়ে যাবে ।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:০৫
২০টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

দুইটি প্রশ্ন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪০

১) জাতিসংঘ কি হাদী হত্যার বিচার এনে দিতে পারবে? ফিলিস্তিনি গণহত্যার বিচার কি জাতিসংঘ করতে পেরেছে?

২) আজকের পুলিশি হামলায় ছাত্র নেতারা ডঃ ইউনুসকে যেভাবে গালি দিচ্ছেন, তাতে কি জাতিসংঘ খুশি... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

×