somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উড়াধুরা ঈদ কাহন

১৬ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোরবানীর ঈদ মানেই অনেক ঝক্কি ঝামেলা। নানা রকম কাজ কর্ম এক গরু সামলানো নিয়া। গরু কিনা দিয়া ঈদের আগ থাইকাই শুরু হয় ঝামেলার। গরুর হাটে গিয়া গরু কিনা, এর চেয়ে কঠিন কর্ম বছরে মনে হয় আর দুইটা হয় না। কোনো রকমে গরুটরু কিনা ঈদের নামাজ খান পৈড়াই ঘুম। তারপর বৈকালে উঠে গরুর মাংস হালাল করা শুরু। ---------- ভাবনা গুলা আমার না, তবে অনেকের!

কেনরে ভাই, ঝামেলা ছাড়া কি জীবনে কোনো কিছু সরল পথে আসে! জীবন মানেই মহা ঝামেলা। তাই ঝামেলা মাঝেই যেটুকু আনন্দ লুপে নেয়া যায় তার চেষ্টা করি না কেন! এই কথা শুধু ঈদ বলে না,( জীবনের সকল ক্ষেত্রে প্রজোয্য।):P

এইবার আমার কিছু ঈদ কাহন--------

আব্বা ভাইয়ারা যখন গরুর হাটে গরু কিনার জন্য মহা সমারহে রওনা দেয়, আমারও যাইতে ইচ্ছা করে। কিন্তু গ্রামের বাজার বলে তার কোনো সুযোগ নাই।/:) আমাগো গরু কিনার সময় প্রতি বারই একটা ঝামেলা হয়। তা হল আমার মেজভাই। তিনি গরুর হাটে গিয়া বাজারের সেরা ১০/১২ টা গরু যেখানে থাকে তার আশপাশেই ঘুর ঘুর করতে থাকেন। কিন্তু আব্বা যে বাজেট করে গরু কিনতে যান, দেখা যায় সে গুলার দাম তার ডাবল। এমনও দেখা গেছে গরুর মালিক সহ বাড়িতে নিয়ে এসে আরও টাকা দিয়ে গরুর দাম পরিশোধ করতে হয়েছে। তারপর তো শুরু হয় আব্বার ঝারি। পরের বছর আর তুই বাজারে যেতে পারবি না। কিন্তু পরের বছর আবার একই ঘটনা। B-)

অন্যদের সাথে গরু কাটাকুটি আমরা সব ভাইবোনরা মিলে করি। ঐ মাংস কাটার সময় যে পরিমান হাসিঠাট্টা হয়, সেখানে ঈদের আনন্দ অনেকাংশই বাইড়া যায়। আর মাংস না কাটলে ঈদ ঈদ মনে হয় না কেন জানি! :D

গরু মাংস আর চালের রুটি মনে হয় সবারই পছন্দের খাওন। অনেকেই ঈদের পরে খেয়ে থাকে এইটা কিন্তু আমাগো পরিবারে সব রুটি খাদক কিনা, তাই মাংস ঘরে আসার আগেই রুটি বানানো শেষ। রুটি বানাতে আমাগো বড়লোকের বেটি ভাবীর কান্ডে ভাইয়ার কাজ খালি ভাবীরে ক্ষেপানো। বেচারী কোনো দিন আগে রুটি বানাইনি, আমাগো মধ্যসারির পরিবারে আইসা খাইচে ধরা। একেক খান রুটি যেন একেক দেশের মানচিত্র। তার এই করুন দশা দৈখা, শেষ পর্যন্ত কইতে হইত ঠিক আছে ভাবী তুমি যাও আমরা করে নিব। ভাইয়া তখন সুযোগ পাইয়া আবারও শুরু-------- হ্যাঁ তুমি যাও মানচিত্র দিয়া মাংস খাওয়া যাবে না। তার চেয়ে ওরা রুটি বানাক। শুনে ভাবীজান রাগে যে লাল মরিচ হৈয়া যায় তা আড়চোখে দেখি।;)

ব্যবাক কাজ কর্ম শেষ করে এবার খাওনের পালা!:) খিদায় সবাই অস্থির। খাইতে বসে এবার শুরু, কে কয়টা রুটি খাইতে পারে তার বাজি ধরা। ভাইয়ারা একেক জন ৩০/৩৫ টা করে রুটি খাইয়া আর নড়তে পারে না। তারপর রুটি হজম করানো নিয়া নানা রকম কান্ড শুরু হয়ে যায়। :D

এমনি কৈরাই আমরা আমাদের পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেয়ার চেষ্টা করি। খুবই সাধারণ হাসি ঠাট্টা ও খুনসুটি দিয়া ঈদের আনন্দটা উপভোগ করতে চাই।

কোরবানীর মধ্য দিয়া আমাদের সকলের ভিতরের ছোট বড় ত্রুটি গুলোকে কোরবানী দিয়ে এক জন সুন্দর মানুষ হয়ে গড়ে উঠার প্রত্যয় নিয়ে সবাইকে জানাই আগাম ঈদ শুভেচ্ছা-----------:)


ঈদের দিন কেউ ঘুমায়েন্না কইলাম।X((
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫৭
২০টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×