somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুড়ো টেডির স্বপ্ন :)B-)

২৯ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


[মুখ বন্ধ: ইহা একখ্যান কচি কাঁচাদের জইন্য লেখা গল্প। পাকনারাও পড়তে পারেন, তয় অবশ্যই ১০০% কাঁচা মন দিয়া।:P কাঁচাদের একখ্যান ইংরাজী গল্প পৈড়া ইচ্ছা হইল তা নিজ ভাষায় লেখার। তাই সামাইন্য এইদিক সেইদিক কৈরা লিখা ফালাইলাম। জানি কিছুই হয় নাই।/:)]


বুড়ো একটা টেডি সারাদিন জানালার পাশে বসে থাকে। আর তাকিয়ে তাকিয়ে বাগানে বাচ্চাদের খেলা দেখে।

" ইস আমি যদি বাইরে যেতে পারতাম " ভাবে বুড়ো টেডি। আমারও খুব ইচ্ছা করছে বাচ্চাদের সাথে খেলতে।

বুড়ো টেডিটা দেখল, বাচ্চারা একটা বল নিয়ে খেলছে। বাগানের এ মাথা থেকে ঐ মাথা পর্যন্ত বল নিয়ে দৌড়াচ্ছে ছেলে মেয়েরা। কখনও এক জন অন্য জনকে ছুড়ে মারছে।



"আমি বল হতে চাই" মনে মনে ভাবল বুড়ো টেডি- তাহলে বাচ্চারা আমাকে নিয়ে দৌড়া দৌড়ি , ছুড়া ছুড়ি করবে, কতই না মজা হবে।:D



কিন্তু বুড়ো টেডির যে ছুড়াছরি একবারে ভালো লাগে না ,/:) তাই সে তার মন বদল করে ফেলে। সে বল হতে চায় না।

বুড়ো টেডি আরো দেখল নৌকা বানিয়ে সেটা দিয়ে পানিতে ভাসিয়ে খেলতে অনেক মজা পাচ্ছে সবাই ।



নৌকা হলে কেমন হয়! আবার ভাবল বুড়ো টেডি। পানিতে আমাকে নিয়ে খেলবে ছেলে মেয়েরা ভারি মজা হবে।:)

কিন্তু টেডি যে ভিজতে পছন্দ করে না! তাই সে তার এই ভাবনাটাও বদলে ফেলে ।/:)



তারপর একটু দূরে বাগানের খোলা জায়গাটায় টেডি দেখল এক দল ছেলে খেলনা প্লেন দিয়ে খেলছে। প্লেনটাকে আকাশে উড়িয়ে দিচ্ছে ওরা। আবার নিজেরাই সেটা ধরার চেষ্টা করছে।



এই বার বুড়ো টেডি খুশি হয়ে ভাবতে লাগল সে প্লেন হবে। আকাশে পাখির মত উড়ে বেড়াবে, অনেক অনেেেেক মজা হবে।:)

কিন্তু না !!তাও হল না, বুড়ো টেডির উঁচুতে যযযযযত ভয় ।/:) তাই সে প্লেন হওয়ার স্বপ্নটাও বাদ দিল।



টেডি যখন সব স্বপ্ন বাদ দিয়ে মন খারাপ করে বসে আছে, তখন দেখে এক দল দস্যি ছেলে চাকার পিছনে দৌড়াচ্ছে। বুড়ো টেডি ভাবে এবার সে চাকা হবেই হবে হুঁম। বাচ্চারা তাকে ঘুড়িয়ে ঘুড়িয়ে সারা মাঠ ঘুরে বেড়াবে আর আনন্দ করবে।:D



বয়স হয়েছে এত ঘুড়া ঘুড়ি কি এই বয়সে সইতে পারবে বুড়ো টেডি।:-* আবার ভাবনার পরে যায় বুড়ো টেডি। ঘুড়তে ঘুড়তে যদি মাথা ঘুড়ে পরে যায়! না বাবা থাক চাকা হয়ে কাজ নেই। তাই তার এই স্বপ্নটাও বাদ দেয়।/:)



সন্ধ্যা হয়। সব ছেলে মেয়েরা ঘরে ফিরে এসে হাতমুখ ধুয়ে, পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়।



অনেক রাত হয়ে যায় তখন। একটু একটু ঠান্ডাও পড়তে শুরু করল। বুড়ো টেডিটাকে জানালা থেকে সরিয়ে বিছানায় নিয়ে আসা হল। তাকে জড়িয়ে ধরে গল্প শুনতে শুনতে ছোট্ট খুকির সাথে সাথে সেও ঘুমিয়ে পড়ল।



বল, নৌকা, প্লেন, চাকা সব মাটিতে পড়ে রইল। কিন্তু বুড়ো টেডি আরামে লেপ মুড়ি দিয়ে বিছানায় খুকির সাথে খুব যতনে ঘুমাল। তখন সে খুব খুশি আর আনন্দ বোধ করতে লাগল যে সে টেডি বেয়ার।:)

-----------------------------------

তাইলে বাইচ্চারা কি শিখলা ? যে যেই অবস্থায় থাকিনা ক্যান তাতেই আমাগো হ্যাপি থাকা উচিত। কি ঠিক কইছি না !!! :P
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪১
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×