somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগের জলসায় নীরব কেনো পোকা !!!

২৪ শে জুন, ২০১১ রাত ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগের জলসায় নীরব কেনো পোকা। দিনের পর দিন চলিয়া যায় তাহার কোনো গতিবিধি ঠাহর করা যায় না। তাহার কি বিখ্যাত কুখ্যাত হইবার কোনো বাসনা নাই! (যেই না উরাধুড়া মার্কা লেখা তাতে বিখ্যাতত অনেক দুরের কথা কুখ্যাত হওয়া যায় কিনা তাহাও ভাবিবার বিষয় :P) সামুর পাতায় নাম লিখাইবার নিমিত্তে নুন্যতম দায়ভার তাহার উপর বর্তায়। তবে কেনো, কেনো এই নীরবতা ! নিজে লিখিতে না পারিলে অন্যের লেখা পড়িলেই পারে। তাহাও না পারিলে লগ ইন করিয়া বসিয়া থাকিলেও হয়। তাহা হইলেওত সামুর পাতায় তাহার নাম বাঁচিয়া থাকার সম্ভাবনাটুকু থাকিয়া যায়..................../:)!!


পোকার ছোট খাটো জঙ্গলের সমুহ ব্যস্ততার মাঝখান থাকিয়া সরিষা পরিমান যেইটুকু সময় বাহির হয়, ঠিক তখনই তিনি গনক যন্ত্র খানার সামনে বসিতে মোটেও বিলম্ব করেননা । তাহার পরে এই বিভিন্ন কিসিমের পত্র পাতা খুলিয়া চিঠি পত্র চেক করিতে করিতে সামুর পাতায় পা রাখিয়া কোন একখানা ভালো লাগা লেখা পড়িতে না পড়তেই, কর্তব্যের ঘন্টা বাজিয়া বলিতে থাকে পোকা তোমার এখন উঠিবার সময়। তুমি কর্তব্যে অবহেলা করিতেছ। /:)


এত কিছুর পরেও নিজেকে তুলিয়া ধরিবার ইচ্ছা কাহার না থাকে বলেন? প্রশ্ন আসিয়া যায় কী দিয়া তুলিয়া ধরা যায়! পোকা ভাবিত গপ, কবিতা এই সব লিখিতে না পারিলেও উড়াধুড়া লেখা অন্তত চালাইয়া যাওয়া যাইবে নিমেষেই। কিন্তু না! মনের ভাব লেখায় প্রকাশ করিয়া তাহা পাঠকের পড়ার উপযোগী করিয়া তোলা যে চাট্টিখানি কথা না ইহা কয়দিনেই পোকা অনুমান করিতে পারে । হোক তাহা উড়াধুড়া লেখাই। লেখা খানি প্রথম পাতায় ঠাঁই পাইবার জন্য হইলেও কিঞ্চিত যোগ্যতা তাহার থাকিতে হইবে।/:)


এই সব সাতপাঁচ ভাবিয়া ভাবিয়া দিন কাটিয়া যায় । পোকা আবার ভাবে জগতে লেখার বিষয়ের কি অভাব পরিয়াছে। একটা দিক নিয়া লিখিলেইতো হয়। সমাজ, সংস্কৃতি, মানবতা, ধর্ম, রাজনীতি, শিক্ষাদীক্ষা, কী না আছে, একটা কিছু নিয়া লিখিলেই হয়। কিন্তু আবারও পোকার মাথায় প্রশ্ন উঁকি দেয় যে, তাহার ছোট খুলিতে এত সব জ্ঞানের ফসল ধারণ করে নাই যে সে পাঠকের জন্য ঐ সব বিষয়ে লিখিয়া কোন মেসেজ ছুড়িয়া দিতে পারে।


আবারও ভাবে আচ্ছা সব বাদ দিয়া আশপাশের চোখে দেখা সমাজ নিয়াই লিখিলে কেমন হয়। এতে করিয়া একজন সাধারন পোকা হিসাবে সমাজ তথা সামুর প্রতি নুন্যতম কর্তব্য দুইই পালন করা হইবে।


ধরা যাক লেখা শুরু হইয়া গেলো। এখন সমাজটাকে পোকা যেমন দেখে তাই লিখিবে, নাকি যেমন দেখিতে চায় তাহা লিখিবে। যাহা ঘটিতেছে তাহাতো ঘটিতেছেই তাহা কষ্ট করিয়া লিখিয়া জানানোর কোনো দরকার আছে বলিয়া মনে করে না পোকা । কারণ মাশাল্লাহ আমাদের মিডিয়া যে তাহাতে সিদ্ধ হস্ত তাহা বলিবার অপেক্ষা রাখে না। খবরে কোনো রকম ভিটামিনের অভাব অনুভব করিলে, দরকার হইলে নিজেরা আলু,বেগুন,গাজর, মরিচ এমন কি সূর্যের তাপও সৃষ্টি করিয়া সব রকম ভিটামিন সহকারে তাহা তারা আমাদের কে খাওয়াইবেন। সুতরাং এই ভাবনা বাদ। বাঁকি থাকিল কী ভাবে সমাজটাকে দেখিতে চায় অথবা কি রকম হওয়া দরকার। হ্যাঁ ইহা মোটামোটি লেখার মত একটা বিষয় বলিয়া ধরিয়া নেয়া যাক ! :D


পোকা আবারও ভাবিতে বসিয়া যায় আরম্ভটা ঠিক কোথা হইতে আরম্ভ করা যায়.................:P



সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১১ রাত ৮:৫৪
২৪টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×