somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বের চোখে বাংলাদেশের নাম উজ্জল করলো জামাত শিবির। সাবাস জামাত শিবির।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বের ১০টি সক্রিয় সশস্ত্র গোষ্ঠীর তালিকায় বাংলাদেশের ইসলামী ছাত্রশিবিরের নাম এসেছে। এ তালিকায় ১ নম্বরে আছে থাইল্যান্ডের বারিসান রেভুলুসি নাসিওনাল। দ্বিতীয় স্থানে আছে তালেবান। তালিকায় ৩ নম্বরে আছে জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন শিবিরের নাম।
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক তথ্য ও মতামত সরবরাহকারী সংস্থা হিসেবে পরিচিত আইএইচএসের ‘আইএইচএস জেনস ২০১৩ গ্লোবাল টেররিজম অ্যান্ড ইনসারজেন্সি অ্যাটাক ইনডেক্স’ এ তালিকা প্রকাশ করেছে।
তালিকায় ৪ নম্বরে ভারতের মাওবাদী কমিউনিস্ট পার্টি ও ১০ নম্বরে নেপালের মাওবাদী কমিউনিস্ট পার্টির নাম রয়েছে।
বিশ্বব্যাপী জঙ্গি ও অন্যান্য হামলার ভয়াবহতা, বিশেষ করে আরব বসন্ত আন্দোলনের ছোঁয়া লাগা দেশগুলোর ওপর হামলা, আত্মঘাতী হামলা, আল-কায়েদার আরও পাঁচ বেসরকারি সশস্ত্র সংস্থার আত্মপ্রকাশ এবং আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে সন্ত্রাসের ভয়াবহতা বৃদ্ধিকে প্রাধান্য দিয়ে সূচকটি তৈরি করেছে আইএইচএস।
জানতে চাইলে আইএইচএস জেনস টেররিজম অ্যান্ড ইনসারজেন্সি সেন্টারের ব্যবস্থাপক মাত্থিউ হেনম্যান গতকাল সোমবার প্রথম আলোকে ই-মেইলে জানান, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলিতে ইসলামী ছাত্রশিবিরের সংশ্লিষ্টতার প্রেক্ষাপটে সংগঠনটির নাম তালিকায় এসেছে। সহিংসতার মাধ্যমে জনজীবনে সংগঠনটি সন্ত্রাস ছড়িয়েছে। বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচারে অভিযুক্ত কারাবন্দী জামায়াতে ইসলামীর নেতাদের মুক্তির জন্য পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে তারা। গণমাধ্যমে পাওয়া এসব তথ্যের ভিত্তিতে ছাত্রশিবিরের নাম তালিকায় স্থান পেয়েছে।
আইএইচএস প্রকাশিত তথ্যানুযায়ী, ২০১৩ সালে বিশ্বব্যাপী সশস্ত্র সংগঠনগুলোর হামলা আশঙ্কাজনক হারে বেড়েছে। ২০০৯ সালে সারা বিশ্বে মোট সাত হাজার ২১৭টি হামলার ঘটনা জানা যায়। আর ২০১৩ সালে এ হামলার সংখ্যা ১৫০ শতাংশ বেড়ে হয়েছে ১৮ হাজার ৫২৪টি। এসব হামলার ঘটনা পর্যালোচনা করেই এ সংগঠনগুলোর তালিকা তৈরি করা হয়েছে।
তালিকার বাকি সংগঠনগুলো হলো ইরাকের আল-কায়েদা, সোমালিয়ার আল সাবাব, কলম্বিয়ার ফার্ক, ফিলিপাইনের নিউ পিপলস আর্মি, সিরিয়ার জাভাত আল নুসরা।
এ ব্যাপারে শিবিরের এক শীর্ষস্থানীয় নেতা গত রাতে প্রথম আলোকে জানান, আইএইচএসের প্রতিবেদনে শিবিরের নাম উল্লেখ করার বিষয়টি তাঁরা শুনেছেন। তবে প্রতিবেদনটি তাঁরা দেখেননি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটি কেন এই প্রতিবেদন তৈরি করেছে, ছাত্রশিবিরের নাম কেন এই প্রতিবেদনে উল্লেখ করেছে, তা খতিয়ে দেখা হবে। এ বিষয়গুলো খতিয়ে দেখার পর সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেওয়া হবে।
সুত্র প্রথম আলো পত্রিকা।
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×