প্রভাত সূর্য উঠে
২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে দেখো পূব আকাশে
সূর্য কেমন হাসে,
রাতের শিশির মুক্তো হয়ে
ঝরে সবুজ ঘাসে।
প্রভাত পাখি তরুর শাখে
মধুর সুরে গায়,
ফুলের বনে ফুল ফুটেছে
অলিরা সবে ধায়।
নদীর কাছে বটের গাছে
পাখিরা সব ডাকে,
প্রভাত বেলা কোকিল ডাকে
বসি আমের শাখে।
প্রভাত রবি ছড়ায় কিরণ
রাঙা মাটির গাঁয়ে,
গাঁয়ের মাঝে মাটির ঘর
হেরি শীতল ছায়ে।
পুকুর পাড়ে গাছের আড়ে
ঘুঘু পাখিরা ডাকে,
গাঁয়ের বধু জল নিতে আসে
কলসী নিয়ে কাঁখে।
আমার গাঁয়ে শীতল ছায়ে
সরু গলির পাশে,
সারি সারি মরালেরা এসে
দিঘির জলে ভাসে।
রাঙা পথ দিয়ে পায়ে হেঁটে
আসে পথিকদল,
দূরে দেখি অজয়ের জল
বইছে অবিরল।
অজয় নদীর ঘাটে ঘাটে
জমে যাত্রীর ভিড়,
দিনের শেষে সাঁঝের বেলা
শান্ত নদীর তীর।
আমার গাঁয়ে সাঁঝের বেলা
বেজে ওঠে সানাই।
নদীর জলে জোছনা রাশি
স্নান করে নিশায়।
চাঁদের হাসি পড়ে ঝরে
অজয় নদী-তটে,
রাত কেটে প্রভাত হলে
প্রভাত সূর্য উঠে।

সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩

রাড্ডা হাসপাতালে লুটপাটঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন