somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাদিস বর্ণনার ক্ষেত্রে সমসায়িক একটি লক্ষনীয় বিষয় ......

১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানিং ফেসবুকে নতুন এক ধরণের পরিবেশনা বেশ লক্ষনীয়। সেটা হলো বেশ বড় বড় হরফে কোন হাদিস বর্ণনা করার পর নিচে বর্ননাকারী হিসাবে লেখা হয় হযরত মোহাম্মদ (সাঃ) । হাদিসের সঙগা অনুযায়ী হয়তো ব্যপারটি ঠিকই আছে। কারণ হুজুরে আকরাম (সাঃ ) এর কথা, কাজ বা সম্মতিই হাদিস হিসাবে গন্য। কিন্তু এই হাদিস সমুহ আমাদের কাছে যাঁরা যাচাই বাছাই করে পৌছে দিয়েছেন যেমন ইমাম বুখারী, ইমাম মুসলিম (রহঃ) প্রমুখ ইসলামি পন্ডিতের নাম অনুসারেই হাদিস সমুহ এতকাল বর্ণিত হয়ে এসেছে। যেমন কোন হাদিস বুখারী বা মুসলিম গ্রন্থে উল্লেখ থাকলে, সেটি বর্ণনা কালে হাদিসের নিচে সহিহ বুখারী বা সহিহ মুসলিম লিখে রেফারেন্স দেয়া হয়েছে এবং হচ্ছে। কিন্তু ইদানিং সরাসরি হুজুরে আকরাম (সাঃ) এর নাম দিয়েই অনেকে হাদিস বর্ণনা করছেন। এতে করে উক্ত হাদিসটির সত্যাসত্য নিরুপন করা সাধারণ মানুষের পক্ষে দুরুহ হয়ে পড়ছে। যেমন যখন কেউ কোন হাদিসের বর্ণনা দিয়ে বুখারী/মুসলিম/তিরমিযী/আহমদ শরীফে এর রেফারেন্স দেয়, তখন কেউই তা অস্বিকার করতে পারে না। কারণ মুসলিম সমাজে উক্ত হাদিস গ্রন্থগুলো শতভাগ সহিহ শুদ্ধ হিসাবে পালনীয়। কারণ উক্ত পন্ডিতগন প্রত্যেকটি হাদিস সহিহ ভাবে পরীক্ষা করেই তাঁদের গ্রন্থে সন্নিবেশিত করেছেন। কিন্তু যখন সরাসরি রাসুলের নাম দিয়ে হাদিস বর্ণনা করা হয়, তখন কিন্তু পাঠকেরা বুঝতে পারছেন না যে উক্ত হাদিসটি কি উক্ত পন্ডিতদের দ্বারা পরীক্ষা নিরীক্ষা করা সহিহ শুদ্ধ হাদিস কি না। যদিও ওনাদের গ্রন্থের বাইরেও অনেক সহিহ হাদিস রয়ে গেছে (সেটা এখানে আলোচনার বিষয় নয়)।

হঠাৎ মুসলিম, বুখারী, তিরমিযী, ইবনে মাযাহ , আহমদ শরীফ এর রেফারেন্স না দিয়ে সরাসরি রাসুলের নামে হাদিস প্রচারের কি উদ্দেশ্য থাকতে পারে না আমার বোধগম্য নয়। যারা এমন ভাবে হাদিস উপস্থাপন করছেন, তাদের কাছে জিজ্ঞাস্য যে তারা ঐ সমস্ত হাদিস কোন গ্রন্থ থেকে জানতে পারছেন? এবং যদি তা সিহাহ সিত্তাহ ( প্রসিদ্ধ ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ) হতে নেয়া হয়, তাহলে গ্রন্থের নাম উল্লেখ করতে সমস্যা কোথায়? আর যদি তা সিহাহ সিত্তা থেকে সংগৃহীত না হয়, তবে কোথা থেকে সংগৃহিত, কারা তা সংগ্রহ করেছেন, সেটা জানাতে সমস্যা কি? অবশ্যই সবাইকে জানাতে হবে। নইলে যেকোন কথা যেকেউই নবীজীর নাম দিয়ে চালিয়ে সমাজকে বিভ্রান্ত করতেই পারে। দেশে আজকাল যা শুরু হয়েছে .....!!

আর একটি বিষয় হলো যদি হাদিসের ব্যপারে সরাসরি নবীজীর নামই লাগাতে হয়, তাহলে তো কোরআনের কোন আয়াত লিখে রেফারেন্স হিসাবে সুরার নাম ও আয়াত না লিখে শুধু আল্লাহ তায়ালা বলে ছেড়ে দিলেই হয়। তাহলে কোরআনের নামেও নিজেদের মতামত সমাজে ছড়িয়ে দেয়া যাবে।

আসলেই বড় কঠিন সময়ের মধ্যে আমরা চলে এসেছি। তসবির দানা ছিড়ে পড়ার মতো একটি একটি করে বালা মুছিবত মুসলমানদের জীবনে এসে পড়ছে, যা হাদিসেই উল্লেখ আছে। ইসলামের নামেই কেউ জেএমবি, কেউ হেফাজত, কেউ জামাত, কেউ তাবলীগ, কেউ দেওয়ানবাগী/কুতববাগী/আটরশি শত দলে ভাগ হয়ে ইসলামকে ভাগ করে নিয়েছি। এটাও অবশ্য হাদিসে আছে। ৭৩টি দল হবে। তার মধ্যে মাত্র একটি দল (ফেরকা) হবে পরিশুদ্ধ। আর বাদ বাকি সবই বাতেল। এখন হয়তো সেই পরিশুদ্ধ হবারই সময় এসেছে। এই কঠিন জামানার মধ্যে দিয়ে যারা নিজেদের ঈমান আক্বিদা ঠিক রাখতে পারবে, হয়তো তারাই হবে সেই সঠিক পথের অনুসারী ........
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

ক্যায়া হুয়া ? হুক্কা হুয়া; হুক্কা হুক্কা হুক্কা হুয়া

লিখেছেন সামছুল আলম কচি, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৫


২৪ বছর ধরে ঢাবিতে অনার্স পড়ছে; তা-ও নাকি ভাষা শিক্ষা বিভাগে উর্দূ নিয়ে !!! আজতক তার পড়া শেষ হয় নাই !!! এ ভার্সিটিতে নাম লিখালে পন্ডিত মশাই'রা কি কোনও... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×