গতকাল একদল আইএসআইএস একটি খ্রিষ্টান দম্পতির গাড়ি আটকালো।
আইএসআইএস: তোমরা কি মুসলিম?
খ্রিষ্টান লোক: হ্যা, আমরা মুসলিম।
আইএসআইএস: যদি তুমি মুসলিমই হও, তবে কোরআন থেকে কিছু পাঠ করো।
খ্রিষ্টান লোকটি বাইবেল থেকে কিছু পাঠ করে শোনালো।
আইএসআইএস: আহ্। কি সুন্দর। ঠিক আছে, তোমরা যেতে পারো।
পরবর্তীতে তার স্ত্রী খ্রীষ্টান লোকটিকে বল্লো: আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে, তুমি এতটা ঝুঁকি কিভাবে নিলে?তুমি কেনো তাদেরকে বল্লে যে, আমরা মুসলিম? যদি তারা বুঝে ফেলতো আমরা মিথ্যা বলেছি, তবে আমাদেরকে মেরে ফেলতো।
"ভয় পেয়ো না, যদি তারা কোরআন জানতো তবে তারা কখনোই এভাবে মানুষ হত্যা করতো না" - খ্রীষ্টান লোকটি উত্তর দিলো।
আইএসআইএস ইসলাম নয়, সন্ত্রাসীদের কোন ধর্ম হয় না।
(ফেবু থেকে সংগৃহীত)
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


