
এসে গেছে ঈদ। কেনা কাটায় ব্যস্ত সবাই। পছন্দের জিনিসটা সাধ্যের নাগালে পেলে আর পায় কে? দ্রুত মূল্য চুকিয়ে জিনিষটা হস্তগত বা বগলদাবা করতে পারলেই শান্তি! আর বিক্রেতারাও পছন্দমত দামে জিনিষটা বিক্রি করতে পারলে তারাও খুশি। কোন রকমে জিনিষটা ঘচায়ে মূল্যটা নিতে পারলেই কেল্লা ফতে!
এই অতি ব্যস্ততম সময়ে সামান্য কেয়ারলেস হয়েছেন কি আপনি ফেঁসে গেছেন! হ্যা, সুতরাং হাজারো ব্যস্ততার মাঝে কুল থাকুন!!
ফ্রী ল্যান্ড থেকে একটি শার্ট কিনলাম ১৭৮০টাকা দিয়ে। কার্ড দিয়ে বিল পেমেন্ট করার পর ছোট্ট কাগজটা যখন তারা আমাকে দিলো সই করার জন্য, দামের অংকটাতে চোখ বুলিয়ে সিগনেচার করতে গিয়েও কেন যেনো চোখটা বড় বড় হয়ে গেলো! ছোট বেলায় অংক শেখানর সময় মা বোনেরা ফোট দিয়ে দিয়ে একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি শিখিয়েছিলেন। সেই বুদ্ধিটা আজ আবারো এপ্লাই করলাম। দেখি ১৭৮০ টাকার শার্ট হয়ে গেছে ১৭৮০০!!! সামান্য একটি শূণ্য ডান পাশে (ভুলে অথবা ...!!) বেশী পড়েই বাধিয়ে দিয়েছে বিপত্তি!!
পরে বিষয়টি দোকানের কর্তৃপক্ষকে দেখানো হলো। তারাও ভুল বুঝতে পেরে দামের অবশিষ্টাংশ টাকা ক্যশ ব্যক করে দিলো। ঘটনাটা হয়তো এমন কিছুই না। কিন্তু যদি না খেয়াল করা হতো ভীড় আর ব্যস্তায় বা সরলতায় ...তাহলে?
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ১২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


