ঈদ উল ফিতরের শুভেচ্ছা! আজ ঈদের রাত। এই রাতের মর্তবা অনেক বেশী। যে পাচটি রাতে গোনাহ মাফের ঘোষণা করা হয়েছে তার মধ্যে দুই ঈদের রাতকেও সামিল করা হয়েছে।
হাদিস শরীফে এসেছে যারা এই রাত্রে এবাদত বন্দগীতে অতিবাহিত করবে তাদের দিলকে আল্লাহ সেইদিন জীবিত রাখবেন, যেইদিন আর সবার দিল মৃত থাকবে।
সুতরাং ধর্মপ্রাণ মুসল্লীগন আজকের রাতটাকেও অধিক গুরুত্ব দিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য এবাদত বন্দেগী করতে স্বচেষ্ট হবেন - এটাই কাম্য। সবাই বিশ্বের জন্য শান্তি কামনা করে আজ রাতে আল্লাহর কাছে রোণাজারি করবেন অনেকেই।
হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি রোজা পেলো অথচ গোনাহ মাফ করাতে পারলো না, তারা ধ্বংশ হোক ... এই হাদিসে যাদের প্রতি ইঙ্গিত করা হয়েছে, আমরা যেনো তাদের আওতায় না পড়ি .... আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা দান করুন - আমিন!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

