অনুবাদহীন
০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভালবাসা মানে চোখে চোখ রাখা
ক্যাম্পাসে, বটতলায়
আড়ালে-আবডালে,
লেগে থাকা--গল্পের ছলে
লাজুক প্রকৃতির বুকে
ধূসর বাদামি শাখায়
কচি পাতায়
সবুজ আর লাল আভা
চোখে-মুখে স্বপ্ন আবির
যখন প্রথম দেখা।
ভালবাসা মানে নৈসর্গিক আলোছায়ায়
হিজল আর তমালের খেলা
আর দিনভর অপেক্ষা
দাঁড়িয়ে পথের পাশে,
হাতে টকটকে লাল গোলাপ,
বেগুনি পোশাকে
নরম ঘাসের বুকে
বিকেলের লাল সূর্যের নিচে
অদ্ভুত না বলা কথার মায়ায়।
ভালবাসা মানে বোবা আর্তনাদ
কাছে বসেও দৃষ্টি দূরে
বুক দুটো ধুকধুক
ধমনিতে নিবিঢ় সুখ
অলিন্দে নিঃশব্দ চিৎকার
হৃদয় নিশ্চুপ, কোনো কথা নেই,
নেই কোন অনুবাদ।
ভালবাসা মানে শীতের শস্যক্ষেতে
সোনালি বসন্তের কল্লোল
সুন্দর পলাশের নির্জনতা
একটু দূরে থেকে বেশ কাছে বসা
হঠাৎ সূরের তীব্রতা
ছন্দপতনে ফুলগুলো হাত বদল
‘সারা জীবন পাশে থাকার আকাঙ্ক্ষা'
ভাষা হারিয়ে, গতি ছাড়িয়ে
নীল চোখে তাকিয়ে থাকা।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে...
...বাকিটুকু পড়ুন