নিজ নামে ব্লগিং শুরু
১২ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সামহোয়ারে ব্লগিং বয়স এক বছরেরও উপরে। দিনমজুর ও মাদারি নিকে তিনবন্ধু মিলে লিখতাম। কিন্তু দীর্ঘদিন ধরে সব বিষয়ে একমত থাকা সম্ভব হলো না। আগে ভাবতাম- যেকোন বিষয়ের দ্বিমত থাকা কোন সমস্যা নয়- ব্যাপক তর্ক বিতর্ক করে কাছাকাছি মতে আসা সম্ভব। এমন হয়েছেও। অন্য বন্ধুদের কাছ থেকে অনেক শিখেছি, নিজের চিন্তার- চিন্তা পদ্ধতির অনেক ভুলও ওদের কল্যাণে ধরতে পেরেছি- শুধরেছি। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেলো- সবসময়ই বিষয়টি একই রকম থাকে না।
আবার চিন্তা ক্ষেত্রে বড় রকম পার্থক্য নিয়ে আগের মত একসাথে এগুনোও সম্ভব নয়- তাই সরে আসলাম। আপাতত- আমি একা।
তাই নিজের নামেই চিন্তাগুলো লিখে রাখা আর কি ......
জানি না এসবের উদ্দেশ্য কি, এসব করে কি হবে...। মনে হয়, কোন কিছুরই কোন মানে নেই। তার পরেও হয়তো ব্লগে ভালোই সময় কাটাই- কাটাবো। শুধু টাইম পাসই হয়তো উদ্দেশ্য।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন