আমি কম্পিউটারের মাউস চালাই বাম হাত দিয়ে কিন্তু আমি বাম হাতি নই । ডান হাতে মাউস নিলে কোথায়ও ঠিক মত ক্লিক করতে পারি না। ডান হাত দিয়ে লিখতে,খেতে বা অন্য সব কাজ (মাউস ব্যাতিত) ভালো করতে পারি। আমি জানি না এর জন্য কোন ব্যাখ্যা আছে কিনা।
আমি কখনও মাছ খাই নাই। খাই নাই বললে ভুল হবে আসলে খেতে পারি না। ছোট বেলায় আম্মা যখনই মাছ খাওয়ানোর চেষ্টা করতেন তখনি বমি করতাম।আম্মা যে কতো রকম চেষ্টা করছেন তা লিখে শেষ করা যাবে না। মাঝে মাঝে আম্মা গল্প বলেন আর আমি শুনে হাঁসি। কৈশোরে বাবা জোর করে মাছ খাওয়ানোর চেষ্টা করতেন, রেজাল্ট ওই একই হতো। বাবা একবার অনেক চিন্তা করে একজন ডাক্তারের কাছে নিয়া গেলেন । ছয় মাস চিকিৎসা চলার পর রোগীর কোন উন্নতি না দেখে ডাক্তার ও হাঁসি দিয়া বিদায় দিলেন। বড় হবার পর আমি নিজেও অনেক চেষ্টা করছি কোন লাভ হয় নাই।
আমার প্রিয় খাবারের মধ্যে ডিম আর সব ধরনের সবজি। সব সময় এইগুলো চাই। দেশের বাইরে থাকার জন্য এখন আর সবজি তেমন পাইনা(রান্না করতে পারি না)তবে ডিম আগের মতই চলছে।আমি এত বেশি ডিম খাই যা শরিরের জন্য মটেই ভাল কিছু না। আমার ডাক্তার বন্ধুরা অনেকবার সাবধান করেছে। প্রতিবছর যখন বডি চেকআপ করাই তখন রিপোর্টে দেখি, বিধাতা সব নরমালই রাখছে
গরুর মাংস ভুনা নাকি অনেক টেস্ট। কখনও গরুর মাংস খাওয়া হয়নি। আমার আম্মার করা নিষেধ গরুর মাংস খাওয়া যাবে না।আম্মার মতে,গরুর মাংস খেলে নাকি আমার অমঙ্গল হবে(আমি মুসলিম)। জানি এটা কুসংস্কার তারপর ও মেনে চলি, আম্মার আদেশ বলে কথা।
দুবাইয়ের পথে (ছবি ব্লগ)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


