এসএসসি পরীক্ষায় আশানুরূপ ফল না পাওয়ায় এদিক সেদিক থেকে প্রায় ১০ জনের আত্বহত্যার খবর শুনলাম ..! খুব কষ্ট হয় বাচ্চাগুলোর জন্য , কি পরিমানে মানসিক প্রেশার ওদের দেয়া হয় এই ইঁদুর দৌড়ে প্রথম সারিতে আসার জন্য ...! বাবা-মার প্রত্যাশা, নিজের প্রত্যাশা , সামাজিক প্রত্যাশা সবকিছু মিলে কি ভয়াবহ কনফিউজড একটা সময় এদের ...! বলছিনা যে আমরাও এই প্রেশারের ভেতর দিয়ে যাইনি, কম-বেশি সবাই জানি এই প্রত্যাশার চাপ ...কিন্তু সাথে এও জানি, যখন প্রত্যাশা পরিপূর্ণ না হয় তখন মাথার ওপর বটগাছের ছায়া আছে, আগলে রাখবে খারাপ ভালো সব সময়েই ...! এই বিশ্বাসটাই যখন বাচ্চারা বাবা-মায়ের ওপর থেকে হারিয়ে ফেলে, তখন ভালনারেবল মোমেন্টে ঘটে যায় এই চরম দুঃখজনক ঘটনা যা বাবা-মায়ের জন্যও অভিশাপ ..ভুল শুধরে নেবার তো আর সময় থাকেনা তখন ..! একটা ১৪/১৫ বছরের ছেলে বা মেয়ের মানসিক বন্ধু সবার আগে তার বাবা মা , সে যতই বহির্মুখী হোকনা কেন , মনঃজগতে বাবা মার ওপর ভরসা যতদিন থাকবে , ভুলপথে সে কখনই যাবেনা . নিজের জীবন দিয়েই জানি , পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়ায় কতখানি মানসিক কষ্ট পেতে হয়েছে আপনজনদের কাছ থেকে , অথচ ভেঙ্গে পড়িনি , কারণ আমার স্কুল টিচার মা যত কড়া হোক না কেন , এই জায়গায় ছিলেন আকাশের মত বিশাল ...! তাঁর সকল বকা ঝকা, পড়তে বসার তাগাদা ছিল পরীক্ষার আগে , কিন্তু রেজাল্টের পর একটাই কথা .."যা হয়েছে ভালো হয়েছে , এরপরের বার আরো ভালো হবে ..আমি খুশি" ..এমনকি পক্ষী মাতার মত আগলেও রেখেছেন বাকি সবার রক্তচক্ষু থেকে..! যে আত্ববিশ্বাসের বীজ উনি বুনে দিয়েছিলেন আমার ভেতরে , তার আশীর্বাদেই এখনো মাথা উঁচু করেই পথ চলছি ..জেনেছি পরীক্ষার ভালো রেজাল্টই সব না ,নিজেকে যে কোনো অবস্থাতেই আত্ববিশ্বাসের সাথে ধরে রাখাটাই আসল ...আর সেই আত্ববিশ্বাসের জোরেই ভীষণ ফাকিবাজি করেও চলনসই রেজাল্ট করে সবখানেই উতরে গেছি সময়মত ..! মনে পড়ে আমার ইমিডিয়েট বড় বোনের কান্ড , সে উচ্চ-মাধ্যমিকে আর্টস থেকে বেশ ভালোভাবে ফার্স্ট ডিভিশনে (তখন আর্টস থেকে এইচএসসি তে বিরাট ব্যাপার ছিল) পাশ করলো , কিন্তু রেজাল্ট নিয়ে ফিরে এসে বাসায় মা কে মজা করে বলল সেকেন্ড ডিভিশন পেয়েছি, দেখতে চাইছিল মা কি করে ..কিন্তু মা যেটা সবসময় করতেন , ঠিক তাই করলেন সেদিনও ..বললেন আলহামদুলিলাহ , যা করেছ ভালো করেছ ..এখন ভার্সিটিতে ভর্তি হবার জন্য রেডি হও"...এরপর এক প্রতিবেশী আপু সন্ধায় এসে বলল - কি খালাম্মা খুব খুশি , মেয়ে ফার্স্ট ডিভিশন পেয়েছে (উনি আগেই ছোটআপুর কাছ থেকে দুপুরে সঠিক রেজাল্ট শুনেছিলেন) , তখন আম্মুর অবস্থা দেখে কে , এই হাসে এই কাঁদে আর বোনকে বকা ..এইভাবে ভয় দেখায় ..আমি না ভেতরে ভেতরে মরেই গেছিলাম"...উনার এই অবস্থা একটা ফোটাও প্রকাশ পায়নি যখন আপু খারাপ রেজাল্টের কথা বলেছিল, কতখানি শক্ত রেখে উনি মেয়েকে সাহস দিয়েছিলেন পড়ে সেটা বুঝতে পেরেছিলাম . হয়ত এই জায়গাতে এসে বাবা মা তাঁদের যা করা উচিত তা করে উঠতে পারেন না নিজেদের আশাভঙ্গের কারণে. নিজেদের দুঃখের ভার সামলে যদি এই সময়গুলোতে বাচ্চাগুলোর পাশে দাড়াতে পারতেন , তাহলে বোধয় প্রতিটা পরীক্ষার পর এভাবে আত্বহত্যার খবর শুনতে হতনা ..! প্রত্যেকটা রেজাল্টের পর পত্রিকায় এমন দুঃখজনক চলে যাবার খবরগুলো ছাপা হতনা...!! একটা শিশু জন্মের পর থেকে ১৫/১৬ বছর ধরে বাবা মার চোখের সামনে বড় হয়ে সামান্য এই ভুলের জন্য আজীবন চলে যাবে না ফেরার দেশে , এই শোকের ভার কোনো বাবা মায়েরই কাম্য হতে পারেনা, তাই আর একটু সহিষ্ণু , আর একটু বন্ধুত্বপূর্ণ হয়ে এই প্রচন্ড ভালনারেবল সময়টায় সন্তানের হাত ধরে থেকে তার সময়টাকে সহজ করে দিলে হয়ত এই ঘটনাগুলো আর ঘটবেনা, আর জীবনের দীর্ঘ পথে সন্তানও একদিন ঠিকই তাদের আকাংখা পূরণ করে দেখাবে যে সেই এস এস সির রেজাল্টই সবকিছু ছিলনা ..!!
আলোচিত ব্লগ
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।