somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংখ্যালঘুদের একজন হতে চাওয়া ......

১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিন হযরত উমর রা. বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তিনি বাজারে যখন এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করছিলেন তখন শুনতে পেলেন সেই ব্যক্তি দো'আ করছে -

'হে-আল্লাহ! আমাকে আপনার অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নিন, হে-আল্লাহ! আমাকে আপনার অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নিন।'

হযরত উমর রা. সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন - 'তুমি এই দো'আ কোথা থেকে শিখেছো?'

উত্তরে সেই ব্যক্তি বললো- 'আল্লাহর কোরআন থেকে। আল্লাহ কোরআনে বলেছেন,

"এবং আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ।"(৩৪:১৩)

উত্তর শুনে হযরত উমর রা. কাঁদতে লাগলেন, এবং নিজেকে উপদেশ দিতে লাগলেন - 'হে উমর! মানুষ তোমার থেকে অধিক জ্ঞানী।' সাথে তিনিও দো'আ করতে লাগলেন-

'হে-আল্লাহ! আমাকেও আপনার অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নাও।'

আমরা দেখেছি, আমরা যখন কোনো ব্যক্তিকে কোনো পাপকাজ ছেড়ে দিতে বলি, তখন সেই ব্যক্তি বলে - 'এই কাজ তো অধিকাংশ ব্যক্তিই করে, শুধু আমিই একা নই'।

এখন যদি আমরা কোরআনে 'অধিকাংশ ব্যক্তি' বা ‘অধিকাংশ’ লিখে অনুসন্ধান করি তখন পাবো -

"অধিকাংশ ব্যক্তিই তা জানে না।" (৭:১৮৭)

"অধিকাংশ ব্যক্তিই কৃতজ্ঞতা আদায় করে না।" (২:২৪৩)

"অধিকাংশ ব্যক্তিই বিশ্বাস করে না।" (১১:১৭)

"তোমাদের অধিকাংশই অবাধ্য।" (৫:৫৯)

"তাদের অধিকাংশই মূর্খ।" (৬:১১১)

"তাদের অধিকাংশই সত্য জানে না।" (২১:২৪)

"তাদের অধিকাংশই বুঝে না।" (৪৯:৪)

"অতঃপর তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছ, তারা শোনে না।" (৪১:৫)

তারপর আমরা যদি 'অল্পসংখ্যক' লিখে অনুসন্ধান করি তখন পাবো আল্লাহ বলেছেন-

"আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ।" (৩৪:১৩)

"অল্পসংখ্যকই তাঁর সাথে ঈমান এনেছিলো।" (১১:৪০)

"একদল পূর্ববর্তীদের মধ্য থেকে। এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্য থেকে।" (৫৬:১৩-১৪)

তাই আসুন আমরা এই অল্পসংখ্যক ব্যক্তিদের দলে শামিল হই। এবং ভয় ভীতি ও দ্বিধা সংকোচ ছেড়ে দেই যে, আমিই শুধু এই পথে। আল্লাহ আমাদের তাঁর অল্পসংখ্যক লোকদের দলে শামিল করুন। আমীন।

- সংগৃহীত
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:০০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×