somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাগী ফকির

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিদিন অফিসের পরে কুইন স্ট্রিটের কোনায় দাঁড়াতে হয় আদিবের জন্য। ভীড় থাকে রাস্তায় বেশ। অকল্যান্ডে পাবলিক ট্রানসপোর্ট বলতে বাস। ট্রেন আছে, তবে বহুল ব্যবহূত না। বেশীর ভাগ মানুষ তাই গাড়ী নিয়েই যাতায়াত করতে চায়, ফলে ভীড়ও বাড়ে আরো। পরিণতি স্বরূপ আমাকে আদিবের জন্য আরো বেশক্ষণ অপেক্ষা করতে হয়।

যে কোনায় আমি সাধারণত দাঁড়াই, তার পাশেই একটা গাছের নীচে কাঠের বেঞ্চি আছে। শুনতে যত সুন্দর শোনায়, দৃশ্যটা তত সুন্দর না অবশ্য। বেঞ্চির পাশেই একটা ময়লার বিন, আর বিকালে দিকে বেশীর ভাগ সময় উপচাতে থাকে, ফলে ধারেকাছে দাঁড়ালে দুর্গন্ধ পাওয়া যায়। আর বেঞ্চির নীচটাও কেমন ভিজা ভিজা থাকে । আমি যদিও কোনদিন ওতে বসি নাই। অনেক চাইনিজ ছাত্রছাত্রীকে বসতে দেখেছি। আজকে আমার জায়গায় পৌঁছানোর আগেই দেখি যে এক গিটারওয়ালা ফকির বেঞ্চির উপরে দাঁড়িয়ে আছে হাসিমুখে। তার সামনে একটা বিস্কুটের কৌটাতে কিছু পয়সা। ফকিরের বয়স পঞ্চাশের উপর হবে। মাথার চুলও বেশ পাতলা।

দেখলাম গীটার বাজানো শুরু করার আগেই এক লোক কিছু পয়সা ফেললো তার কৌটায়। তাকে ধন্যবাদ দিয়ে বাজানো শুরু করলো লোকটা - একটা ঝিন-ঝিন ধরনের বাজনা। বোঝা যাচ্ছিল একটাই কর্ড ধরে আছে, আর তারগুলির উপরে আঙ্গুল চালাচ্ছে খালি। ছোটবেলায় যেমন আমার খালাতো ভাইয়ের গিটার নিয়ে আমরা গায়ক গায়ক খেলতাম, ওইরকম অনেকটা।

এরমধ্যে তার সাথে চোখাচোখি হলো আমার। হাসাটা ভদ্রতা, তাই হাসলাম। যদিও তাকে খুব হাস্যসুলভ মানুষ আমার মনে হচ্ছিল না। আর হাসতে আমার বেশী ইচ্ছাও করছিলনা, ভীড়ের মধ্যে দাঁড়াতে এমনিতেই কেমন অনাথ অনাথ লাগে, তারমধ্যে কয়েকদিন ধরে পিঠে বেশ ব্যাথা এবং অকল্যান্ডে একটা ভ্যাপসা ধরণের গরম, হাস্যজ্জ্বোল অবস্থা না।

আমি হাসাতে সেও একগাল দিয়ে হাসলো, গিটারে ছরছর চলছে তখনো। যেহেতু সে বেঞ্চির উপরে দাঁড়ানো আর আমি রাস্তার উপরে, আমার দিকে হাসার জন্য সে মাথা নীচু করলো, নীচের দিকে তাকালো আর আমাকে ঘাড় বাঁকিয়ে উপরের দিকে ফিরতে হলো।

হাসি বিনিময়ের পরে ফকিরের ধারণা হলো (হয়তো) যে আমিও তাকে পয়সা দিবো। অথচ তার বাজনা আমার মোটেই ভালো লাগছিল না, বরং মাথা ধরে যাচ্ছিল। তাই তাকে কিছু না দেয়ার মনস্থ করেছিলাম আমি। সেই কারণে, আমার ব্যাগ থেকে মোবাইল বের করতেও ইতস্তত লাগছিল। যদি ব্যাগ খুলতে দেখেই সে বলে - থ্যাঙ্ক য়ু্য, তাহলে তো পয়সা দিতেই হবে।

আমি যতই অন্য চারপাশ দেখি ফকির আমার দিকেই দেখে। তার বাজনা আরো শব্দময় হলো আর মুখ গম্ভীর হয়ে রাগরাগ হলো, তারপর থমথমে হলো। আমি আড়চোখে দেখলাম আর ভান করলাম মহা মনোযোগে রাস্তা দেখছি। এমন সময় আদিবের গাড়ী দেখে ফকিরের ঝনঝনের মধ্যে দিয়ে হনহন করে গিয়ে গাড়ীতে উঠলাম। তারপরও অনেকক্ষন তার রাগ রাগ চোখের দৃষ্টি আমার পিঠে আটকে ছিলো বুঝেছি, তাই বোধহয় পিঠের ব্যাথাটা যাচ্ছেনা এখনো!
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৫:৪৮
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×