প্রীতিকর ও স্নেহপূর্ণ ঐতিহ্যিক উইগুর পরিবার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্ব শাসিত অঞ্চলে বসবাসকারী উইগুর জাতি ইসলাম ধর্মাবলম্ববী একটি সংখ্যালঘু জাতি । এই জাতির জনসংখ্যা সিনচিয়াংয়ের মোট জনসংখ্যার ৪৫.৭৩ শতাংশ । তারা প্রধাণতঃ থিয়ানসান পাহাড়ের দক্ষিণাংশের বিভিন্ন সমতল ভূমিতে থাকেন । চীন আন্তর্জাতিক বেতারের সংবাদদাতা দক্ষিণ সিনচিয়াংয়ের কাশ্ শহরের একটি উইগুর বাসায় সাক্ষাত্কার নিতে গিয়েছেন । তিনি সচক্ষে উইগুর জাতির প্রীতিকর ও স্নেহপূর্ণ ঐতিহ্যিক ঘরোয়া জীবনযাপন অনুভব করেছেন ।
আবদুল জাফর ও তার পরিবার পরিজন কাশ্ শহরের পূর্ব উপকন্ঠের একটি আবাসিক এলাকায় বাস করেন । সংবাদদাতা তার বাসার প্রাঙ্গণে প্রবেশ করলে উইগুর জাতির ঐতিহ্যবাহী স্থাপত্যের বৈশিষ্ট্য ফুটে উঠলো । ভাস্কর্যকর্মে সাজানো দু'তলা বিশিষ্ট একটি সুন্দর দালানের বারান্দায় রঙবেরঙের কম্বল বসানো হয়েছে । অন্তরঙ্গ স্বাগতিকের সমভিব্যহারে সংবাদদাতা এই বাসা পরিদর্শন করলেন । বৈঠকখানা ঐতিহ্যিক উইগুর জাতির রীতি-নীতি অনুযায়ী সাজানো হয়েছে । মেঝের কম্বল , দেয়াল কম্বল ও সোফার চাদরের বৈচিত্র্যময় ডিজাইনে উইগুর জাতির চালচলন জীবন্ত হয়ে উঠেছে । কিন্তু সোফা , চায়ের টেবিল ও টেলিভিশন আধুনিক ফ্যাশনে ভরপুর ।
যখন সংবাদদাতা বারান্দায় বসলেন , তখন অতিথিসেবাপরায়ণ স্বাগতিক অতিথিকে উইগুর জাতির আচার ব্যবহার অনুযায়ী আংগুর , নাশপাতিসহ বিবিধ ফল খেতে দিলেন । বড় বোন পরিদান আবদুল কাদের তার পরিবার পরিজন প্রসঙ্গে বলেছেন ,
তারা পরিবারে মোট ন' ভাই বোন আছেন । এদের মধ্যে ছ'জন এই বাসায় থাকেন । ভাই বোন এক সাথে থাকা উইগুর জাতির ঐতিহ্য ।
উইগুর জাতির নিয়ম অনুযায়ী , বাবা মা মৃত্যু বরণ করার পর বড় ভাই গৃহকর্তা । পরিদান আবদুল কাদের বলেছেন , বাবা মা মৃত্যু হওয়ার পর তার বড় ভাই আবদুল জাফর এই পরিবারের গৃহকর্তা হয়েছেন । তিনি এই বড় পরিবারের জীবনযাপনের বোঝা বহন করছেন । তিনি সকল পরিবার পরিজনের পক্ষ থেকে বাড়ির যাবতীয় ব্যাপারের ব্যবস্থা করেন । সবাইকে তার কথা মানতে হয় ।
আলাপ আলোচনার মাধ্যমে সংবাদদাতা জানতে পেরেছেন , উইগুর জাতির ঐতিহ্য অনুযায়ী , এক সঙ্গে বাস করলে অর্থনৈতিক দিক থেকে সকল পরিবার পরিজনের আলাদা করা যায় না । এই ব্যাপারে গৃহকর্তার দ্বারা যাবতীয় ব্যাপার স্থির করা দরকার । বড় ভাইয়ের বউ দেখতে লাবণ্যময় ও দক্ষ । এই পরিবারে কেউ কেউ ট্যাক্সি ও রেস্তরাঁর ব্যবসা করেন , কেউ কেউ বা সরকারী প্রতিষ্ঠানে চাকরি করেন , ঘরোয়া জীবনযাপনের জন্য সকলের আয় বড় ভাইয়ের কাছে জমা দেয়া হয় । পারিবারিক দৈনন্দিন ব্যয় , বাড়ির মেরামত ও বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রয়োজনীয় খরচ বড় ভাইয়ের মাধ্যমে ব্যবস্থা করা হয় । এই ক্ষেত্রে পরিবারের সকলের মধ্যে কোন বিবাদ নেই । আবদুল জাফর একজন শান্ত মানুষ , দয়ালু , বেশি কথা বলেন না । তিনি সংবাদদাতাকে জানালেন , পরিবারে সবাই তার কথা ও ব্যবস্থা মানেন ।
৪০ বছর বয়স্ক পঞ্চম ছোট বোন মিনায়ার একজন কৃতী উইগুর নারী । তিনি একটি কোম্পানি স্থাপন করেছেন । তিনি দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে ব্যবসা করেন । তার স্বামীও ব্যবসা করেন । তিনি বছরের বেশি সময় তুরস্কে থাকেন । মিনায়ার ছিলেন কাশ্ শহরের একটি সরকারী হোটেলের কর্মী । কাজের প্রয়োজনে ইংরেজী শেখার জন্য তাকে বিদেশে পাঠানো হয়েছিল । কাজের জন্য তিনি বহু বিদেশী ব্যবসায়ীকে চিনেছেন । এটা তার পরবর্তী বৈদেশিক বাণিজ্যিক কাজের জন্য ভিত্তি স্থাপন করেছে । ১০ বছর আগে বিদেশে ব্যবসা করতে হোটেল কর্তৃপক্ষ মিনায়ারের জন্য পাসপোর্টের ব্যবস্থা করেছে । যখন সংবাদদাতা তার সাক্ষাত্কার নিলেন , তখন তিনি ছুটি কাটানোর জন্য দেশে ফিরেছেন ।
মিনায়ার সংবাদদাতাকে বলেছেন , তিনি ও তার স্বামী বছরের বেশি সময় বাইরে চাকরি করেন । তার ভাই বোনরা তাদের দুই মেয়ের জীবনযাপন ও লেখাপড়ার দায়িত্ব বহন করেন । পুরোপরিবার প্রীতিকর ও স্নেহময় পরিবেশে ভরা । মিনায়ারের দুই মেয়ে বড় হয়েছে । বড় মেয়ে সবেমাত্র সিনচিয়াং মেডিকল্ কলেজে ভর্তি হয়েছে । লেখাপড়া করতে মেয়েকে পাঠানোর জন্য এবারে মিনায়ার বিশেষ করে বিদেশ থেকে সিনচিয়াংয়ে ফিরে এসেছেন । যখন সংবাদদাতা মিনায়ারের সাক্ষাত্কার নিলেন , তখন তার ছোট মেয়ে ও তার ছেট ভাইয়ের মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে এল । এ থেকে বোঝা যায় , মা না থাকলেও তার ছোট মেয়ে কখনো নিঃসঙ্গ নয় ।
মিনায়ার বলেছেন , অন্যদের বোঝা কমানোর জন্য তিনি ও তার স্বামীসহ সপরিবার বাইরে থাকতে চেয়েছিলেন । কিন্তু তার ভাই বোনরা রাজী হয় নি । সবাই মর্মাহত হয়েছেন । বড় ভাই দৃঢ়ভাবে মিনায়ার ও তার পরিবার পরিজনের বাইরে থাকার কার্যক্রমের বিরোধীতা করেছেন । তিনি ছোট মেয়েকে পরিত্যাগ করতে চান না । এ প্রসঙ্গে মিনায়ার বলেছেন ,
এবারে ছুটি কাটানোর জন্য তিনি জন্মস্থানে ফিরে এসেছেন । বাড়িতে তিনি এক ঘন্টা না থাকলে তার বড় ভাইকে জিজ্ঞাসা করার জন্য টেলিফোন করতে হচ্ছে । মিনায়ার বড় ভাইয়ের স্নেহের জন্য খুব মুগ্ধ হন । তিনি তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসেন ।
ভাই বোনদের প্রীতি ও স্নেহের প্রভাবে মিনায়ারও সব সময় ঘরোয়া জীবনযাপনের ভার ভাগাভাগি করতে বিবেচনা করেন । পারিবারিক জীবনে ব্যবহারের জন্য তিনি বৈদেশিক ব্যবসার মাধ্যমে অর্জিত যাবতীয় আয় বড় ভাইয়ের কাছে অর্পণ করেন ।
আবদুল জাফরের পরিচালনায় এই পরিবারের ভাই বোনরা পরস্পরকে স্নেহ ও ভালবাসেন । তারা নানা ক্ষেত্রে চাকরি করেন বা ব্যবসা করেন । তারা মনে করেন যে , পরিবার সমাজের একটি অংশ । পরিবারের প্রীতি ছাড়া সমাজের সুষমতা গড়ে তোলাও অসম্ভব ।
কাশ্ শহরের একটি আবাসিক এলাকার পার্টি কমিটির সম্পাদক , উইগুর জাতির নারী ক্যাডার মাদাম কিমানগুলি টুলাক বলেছেন , উইগুর জাতির লোকেরা যাতে আরো সুষম পরিবেশে বাস করতে পারেন , সেজন্য আবাসিক এলাকার সকল কর্মী তাদের পরিসেবা ও আশাপাশের পরিবেশ উন্নত করার প্রচেষ্টা চালাচ্ছেন ।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রতিদ্বন্দ্বী

গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন
জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক্যুয়াল!!!

বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন
পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।
প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন
কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন
সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।