somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজ্ঞান বইয়ের উপেক্ষিত অথচ কিছু বাস্তব সূত্র

১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাসিকা সূত্র
আপনার প্রেমিক বা প্রেমিকা যখন আপনার চোখে চোখ রেখে প্রবল আবেগে আপনার দুই হাত চেপে ধরবে, ঠিক তখনই আপনি সম কিংবা অধিকতর বেগে নাক কিংবা পিঠ চুলকানোর প্রবল প্রয়োজন অনুভব করবেন।

জুতানিক সূত্র
দোকানের যে জুতাটি আপনার পায়ে একদম মাপমতো হবে সেটি দেখতে খুব একটা ভালো হবে না, হলেও জুতাটিতে কোনো একটা সমস্যা থাকবে। অন্য একজোড়া দিতে বললে বলবে, এই ডিজাইনের জুতা স্টোরে আর নেই। নিলে এটাই নিতে হবে।

হ্যালোসিক সূত্র
প্রয়োজনীয় নম্বরে ডায়ালের পর ডায়াল করেও অনেক সময় ব্যস্ত পেতে পারেন, কিন্তু ভুল নম্বরে ডায়াল করে ফেললে সেটা কখনো ব্যস্ত থাকে না। ভুল নম্বরে ডায়াল করলেই ওপাশ থেকে বাজখাঁই হ্যালো আসবেই এবং আপনার বিল উঠবেই।

আছাড়িক সূত্র
আপনার সামনে রাস্তায় কোনো বৃদ্ধ বা শিশু হাঁটতে গিয়ে পড়ে গেলে আপনি যদি তাকে ধরে ওঠান, তবে আপনার এই মহান কর্মটি দেখার মতো রাস্তার আশপাশে তেমন কাউকেই খুঁজে পাবেন না, অথচ আপনিই যদি কলার খোসায় আছাড় খেয়ে মুখ থুবড়ে পড়েন, তবে সেই দৃশ্য দেখার জন্য আশপাশে দর্শকের অভাব হবে না।

ফাদারসিক সূত্র
যেদিন দেরিতে ঘুম ভাঙার কারণে স্কুলে দেরি করে যাবে আর দেরির কারণ জানতে চাইলে স্যারকে বলবে, ‘আব্বার শরীলটা খারাপ’, ঠিক সেদিনই স্কুলের বেতন দিতে বাবা সশরীরে (সম্পূর্ণ সুস্থ) স্কুলে এসে উপস্থিত হবেন।

সাবানিক সূত্র
গোসলের সময় পুরো গায়ে ফেনা তুলে সাবানের শেষ ডলাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার মোবাইল ফোনসেট বেজে উঠবে। তাড়াতাড়ি করে হাত ধুয়ে-মুছে ফোনসেটের ৩৬ ইঞ্চি ব্যাসার্ধের ভেতর পৌঁছাতেই রিং বন্ধ হয়ে যাবে। এরপর টানা ১০ মিনিট সাবান গায়ে দাঁড়িয়ে থাকলেও কলার আর কল ব্যাক করবে না। কিন্তু পুনরায় সাবান হাতে নিয়ে গায়ে প্রথম ডলাটি দিতেই আবার ফোন বাজা শুরু করবে।

পুনর্দেখা সূত্র
সদ্য পরিচিতা (সম্ভাব্য প্রেমিকা) বান্ধবীর সঙ্গে কোথাও চা-কফি খেতে বসলে সেখানেই এসে উপস্থিত হবেন আপনার মুখরা বড় খালা বা আগ্রাসী কোনো পাওনাদার। অথচ সে সময় কখনো দেখা হবে না এমন কারও সঙ্গে, যার কোনো উপকার করেছিলেন বা এমন কেউ যে আপনাকে গুরুতুল্য শ্রদ্ধা করে।

ঘূর্ণন সূত্র
ইলেকট্রিক মিস্ত্রি এসে ফ্যান ঠিক করে চলে যাওয়ার পর সেই ফ্যান আবারও ঘোরা বন্ধ করে দেবে। তবে সারা রাত গরমে ঘেমে পরদিন সকালে ধমকধামক দিয়ে আবারও ইলেকট্রিক মিস্ত্রিকে ডেকে আনার পরপরই (মিস্ত্রি ফ্যান স্পর্শ করার আগেই) আবারও সেটা পূর্ণ গতিতে ঘোরা শুরু করবে এবং সে চলে যেতেই আবার বন্ধ হয়ে যাবে।

সারি সূত্র
কোনো সভা-সেমিনার বা সিনেমা হলে আপনার সারিতে যার সিট পড়েছে সবচেয়ে ভেতরে, তিনিই আসবেন সবচেয়ে দেরিতে। আর আপনি যদি পৌঁছান সবচেয়ে আগে, তবে আপনার সিটটাই পড়বে সারির একদম মুখে।

রং সূত্র
নতুন জামার ঝলমলে রং এক ধোয়াতেই সিংহভাগ উঠে যাবে, অথচ সেই কাপড়েই অনিচ্ছাকৃতভাবে যদি সামান্য কোনো কালি বা রং লেগে যায়, সেটা শুধু লন্ড্রিতে ধোলাই কেন, গ্যারেজে ডেন্টিং করালেও উঠবে না!

হারানো সূত্র
ঘরের ভেতর হাত থেকে কিছু পড়লে সেটি সব সময় খাট বা আলমারির নিচের দুর্গম এলাকায় গিয়ে স্থির হবে।

ব্যামো সূত্র
পুরো ছুটির সময় শরীরে ঠান্ডা, জ্বর-কাশি লেগে বাসায় পড়ে থাকলেও ঠিক যেদিন থেকে অফিস বা স্কুল-কলেজ শুরু হবে, সেদিন থেকেই শরীরটা বেশ ঝরঝরে লাগবে।


আরো আছে ..............।




আপনারা ও বলুন.........।












সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×