তোমার জন্যে সব ভুলে যাব... ভুলে যাব আমার নাম,
ঠিকানা; ভুলে যাব সব কাজ, ক্ষুধা, তৃষ্ণা।
তোমার কথা ভাবতে ভাবতে... ভুলে যাব
কী ভাবছিলাম;
ভুলে যাব আমি কে? কোত্থেকে এলাম।
তোমার হাত ধরে হাঁটতে হাঁটতে... ভুলে যাব ওটা হাত,
নাকি ফুলের পাপড়ি;
ভুলে যাব প্রজাপতি নয়, তোমার
পরনে আজ শাড়ি।
তোমার নিটোল চোখে চোখ রেখে... ভুলে যাব মেঘ
দেখছি, নাকি ঢেউ.. শান্ত সাগরে; ভুলে যাব
যে দু:স্বপ্ন দেখেছিলাম কাল ভোরে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


