somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব
এটাই আমার একমত্র আইডি। আমার আর কোন আইডি নেই। আমার নাম,ছবি দিয়ে ফ্যাক কয়েকটা আইডি খোলা হয়েছে। সো সাবধান থাকুন। পারলে ওদের বিরুদ্ধে অভিযোগ করুন। আমি করেছি,লাভ হয় নাই। ওদের যন্ত্রণায় কমেন্ট অপশনও বন্ধ রাখা হয়েছে ধন্যযোগ,সাথে থাকার জন্য।

হিজরি নববর্ষ পালন,না পালন করা নিয়া যত ভণ্ডামী!!!

১৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি সব সময়ই চেষ্টা করি কোন একটা চলমান ঘটনা নিয়ে লিখতে। যেখানে ইসলামকে ভিন্নভাবে তুলে ধরা হচ্ছে বা ইসলামের কথাগুলো কিছু মানুষ ভুল্ভাবে ব্যাখ্যা দেয়ার চেষ্টা করে তার প্রতিবাদ করতে। এত দিন শুধু কিছু বিপথগামীদের ভুলেরই ব্যাখ্যা এবং তাদের ভুল ভাঙ্গাতে চেষ্টা করছি,তাদের অন্যায় মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছি আমার লিখার মাধ্যমে।

তবে এবার প্রতিবাদ করছি কিছু নামে অতিমুসলমান,নামে ধর্মপ্রান এবং কাজে মুর্খ , হাতে গোনা কিছু লোক দেখানো মুসলিম বুজুর্গের কিছু কথা এবং কাজের।

কয়েকদিন ধরেই আমার ফেসবুকের নিউজফিডে একটা লিখা চোখে পড়ছে। ""শুভ হিজরি নববর্ষ!!"" মানে হল তারা সবাইকে আরবি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছে। ভালো কথা জানান। আপনাদেরকেও শুভেচ্ছা।

আমাদের দেশে ধর্মীয় কাজ ছাড়া আরবি মাস সেভাবে কেউ ফ্ল করে না। যেখানে বাংলা মাসের নামই অনেকে জানে না। আরবি ত পরে। তাহলে এরা কারা যারা আরবি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছে??

তাদের কয়েকজনে আমার সেই কৌতুহলটা মিটিয়ে দিয়েছে তাদের লিখার মাধ্যমে।
বাংলা নতুন বছর শুরু হলে কত আয়োজন! গানবাজনা কত অনুষ্ঠানের ছড়াছড়ি। ইংরেজি নিউ ইয়ারে কত কত গিফট,ছাড়। একে অন্যকে কত শুভেচ্ছা জানাচ্ছে। তাহলে আরবি মাসের সাথে কেন এই অবিচার?? ইসলামিক বছর বলেই কি আমরা পালন করছি না??? তাই সবাইকে জানিয়ে দিন। সবাইকে আরবি নতুন বছরের শুভেচ্ছা জানান।


লিখাগুলা যারা লিখছে তারা নিজেদের ইসলামের প্রচারক বা ইসলামিক লেখক বা ধর্মপ্রান ভেবে তৃপ্তির ঢেকুর তুলছে হয় ত! সেই সাথে বাকি সবাইকেও তাদের মত ঢেকুর তোলার আহব্বান জানাচ্ছে!! অনেকে আবার দেখলাম হিজরি নতুন বছর উদযাপনে হামদ,নাত বা গজল বা ইসলামিক সঙ্গীতের আয়োজন করার দাবি যানাচ্ছে।

হায়রে মুসলমান!! আফসোস হয়,তোমাদের মত মুসলিমদের নিয়ে। যারা ইসলামকে না জেনেই ইসলাম প্রচারে নেমে পড়ছে এবং নিজেদের এবং নিজেদের সুবিধামত করে ইসলাম প্রচার করছে। যা নবী এবং তার দেখানো পথ থেকে অনেক অনেক দূরে।

শুরুতেই তারা আরবি,আরব দেশ এবং ইসলামকে এক করেফেলছে। ভাই আরবি একটা ভাষা মাত্র। এর সাথে ইসলামের কি সম্পর্ক!! হ্যা আরবি ভাষাটার একটা আলাদা সম্মান আছে এটা আমাদের পবিত্র কোরয়ানের ভাষা তাই। অনেকেই দেখি আরবি ভাষা্র কোন লিখা পড়ে থাকতে দেখলেই সেটা উঠিয়ে সালাম করতে করতে ওটার ভিতর যে ময়লা ছিল তা দিয়ে আক্রান্ত হয়ে হসপিটালে!! আরে ভাই আগে ত দেখেন আরবি ভাষায় কি লিখা হইছে?? এমনও ত হতে পারে ঐ কাগজে আরবি ভাষায় ইসলামের অবমাননা করা হয়েছে!! এখনো কি ঐ পড়ে থাকা কাগজে চুম্মা দিবেন??

ভালো খারাপ সব দেশেই আছে। হয়ত কম আথবা বেশি। আরবদের সব কাজ যদি ইসলামিক কাজ মনে করি,তাদের যদি অনুসরন করি... ধরুন মধ্যপ্রাচ্যের দেশ দুবাই বা কাতার বা সৌদি-আরবে যারা খারাপ কাজ করে তাদের কি আপনি অনুসরন করবেন?? ওখানে অনেকেই আছে নামাজ পড়ে না তাই বলে কি আপনি নামাজ ছেড়ে দিবেন?? না। নবীর দেশের লোক বলে আমাদের অনেকেরই নিজমন থেকে তাদের প্রতি একটা শ্রদ্ধা চলে আসে। তারা কত কাছে থাকে কাবার,নবী (সাঃ) এর মাজারের তাই হয় ত। কিন্তু তাদের দেখে ইসলাম শিখতে পারবেন না। ইসলামকে জানতে হলে কোরয়ান পড়ুন,সহি হাদীস পড়ুন।

রাত বারোটার পরেই শুরু হইছে তাদের এই শুভেচ্ছা। কিন্তু এই বুজুর্গরা জানে না। আরবি বছর শুরু হয় সন্ধ্যার পর। এটা চাঁদ দেখার উপর নির্ভর করে।

এবার আসি গজল এবং ইসলামিক অনুষ্ঠান নিয়া। তার আগে বলুন ইসলামের কোথায় বলা আছে জন্মদিন,মৃত্যুদিন,নতুন বছর পালন করা জায়েজ??? দেখাতে পারবেন এমন কোন সহী হাদীস??? তাহলে কেন আপনি ইসলামের দোহাই দিয়া,আরবি বা আরবের দোহাই দিয়া মানুষকে পাপ করার আহব্বান জানাচ্ছেন??? আর ইসলামে বিধর্মীদের অনুসরন করা কঠর ভাবে মানা আছে। তাহলে তাদের অনুসারে নতুন বছর কেন পালন করা হবে?? যেখানে এই বিশেষ দিন পালনে ইসলামে নিষেধ।

একজন মুসলিম কখনই অন্য মুসলিমকে পাপ করার জন্য আহব্বান জানাবে না। যদি জানায় তবে বুঝে নিতে হবে সে মুসলিম না। সে মুসলিমদের মোড়ক নিয়ে ইসলামকে প্রচার করতে নয় বরং এর সম্মানহানী করার বৃথা চেষ্টা করছে। এদের থেকে যত দূরে থাকবেন ততই মঙ্গল।


আল্লাহ তাদের ভুল ভাঙ্গিয়েদিক। আমাদের সবাইকে পাপ থেকে দূরে রাখার তৌফিক দান করুক,আমিন।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?

লিখেছেন Sujon Mahmud, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×