somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রজন্ম জিজ্ঞাসা

০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি একাত্তরের পরবর্তী প্রজন্ম
আমি স্বাধীনতা চাক্ষুষ করিনি
মানুষের রক্তে এ দেশকে রঙ্গিন হতে দেখিনি
তিন লক্ষ মা-বোনের ইজ্জত নিয়ে ছেলেখেলা আমি দেখিনি
তার মানে এই নয়- আামি রক্ত দেখিনি
তার মানে এই নয়- আমি নারীর সতিত্ব লুন্ঠন হতে দেখিনি।

কুরবানির পশুর মতো মানুষের ছটফটানি আমি দেখেছি
সন্তানের লাশ নিয়ে মায়ের আহাজাড়ি প্রতিনিয়তই শুনেছি
আমি দেখেছি সনেহস্পদ পূত্রের কপালে পিতার শেষ অশ্রুসিক্ত চুম্বন
প্রেমিকার কেঁপে কেঁপে ওঠা দেহে বিরহের দীর্ঘশ্বাস
দেখেছি এ বাংলায়, এ স্বাধীন বাংলায়।

আমি আরো দেখেছি স্বাধীনতাকে খাঁচায় বন্দি করে
পুঁথি গন্ধময় নরকতুল্য চিড়িয়াখানায় রেখে দিতে
বিপ্লবের চেষ্টারত মুক্তিকামি মানুষকে ‘বনসাই’র মতো
চিরদিনের জন্য পঙ্গু করে স্তব্ধ করে দিতে।
আমি প্রতিনিয়তই দেখছি নুংরা রাজনীতির ছোবলে
অকালে ঝরে যেতে তাজা তাজা বাসন্তী প্রাণ
লাশ-মৃত্যু-রক্ত আমার কাছে এখন সহনীয়
অক্সিজেনের সাথে রক্তের গন্ধ নিয়ে আমার ফুসফুস অভ্যস্ত।

একাত্তরে নারীকে লোলোপ শকুনের দল
ছিড়ে খুবলে কিমাকার মাংসপিন্ড বানাতে আমি দেখিনি
তবে আমি দেখেছি রূপসি ভরাট যৌবনা এ বাংলাকে
একদল বিকৃত বিত্তশালী লোকের হাতে ধর্ষিত হতে
তারা আজো লুন্ঠন করছে আমার বাংলা মা কে
তাদের হাতের নিস্পেষণে এখনো কম্পিত মায়ের স্তন
তাদের লালসার কাছে পরাজিত মায়ের নিস্পাপ মুখ
পরাজিত সমগ্র পৃথিবীর স্বর্গীয় পবিত্রতা।

আমি আজ হত্যা-খুন-লুন্ঠন-গুম-ধর্ষণ দেখি
আর ছটফট করি দুর্ঘটনায় পতিত দেহের মতো
ইচ্ছা হয় চিৎকার করে বিদ্রোহের দাবানল ছড়িয়ে দেই
সাদা পৃথিবীটাকে খানখান করে দেই উচ্ছসিত ক্রন্দনে
কিন্তু পারিনা, বোবা যন্ত্রণায় ছটফট করা ছাড়া
আমি আর কিছুই করতে পারি না। কারন
আমিওযে এ রক্তশোষা সমাজের অন্নে পালিত
আমার স্পর্ধা আজরাইলদের ডিঙ্গানোর সাহস রাখে না...

মিথ্যা উল্লস্ফন ছেড়ে দিয়ে দেশমায়ের কাছে এখন একটিই প্রশ্ন-
হে মা, ধর্ষকের কাছে বেশ্যা হয়ে রবে তুমি আর কতদিন !!!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

সবিই জানে চিলে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৯


কি খেলা খেলছি মুই
নাকে সরিষার তেলদিয়ে
তবুও চোখে ঘুম আসে না
সারা রাত ধরে খাচ্ছি খই
কি খেলা খেলছি মুই!
আনন্দটা পেট ব্যথার মতো না
যেখানে খেয়ে যায়, বাঘ পানি-
কুমিরটা ও অপেক্ষায় থাকে
জলে জলহস্তী... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×