somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এতটুকুই এবং বর্তমান

০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন আগের সেই গন্ধও আজও যায়নি,
সেই পরিচিত অনুভুতি আজও আছে, ফুরায়নি।
সন্তর্পনে অনেক কিছু হলেও প্রকাশ হতে
খুব বেশিক্ষণ দরকার নেই,
দরকার খুব কম সময়ই।
অনেকক্ষণ কেটে গেছে …
অনেককাল আগের সেই ঠান্ডা হাওয়া
আজও আসে ঐদিক থেকে,
আজও মন খারাপ হয়,
ফজরের আযান শুনে এখনো বুক কাপে ,
শেয়ালের ডাকে একটু ভুল হয়ে যায়।
চোখে ঘুম নিয়ে অনেক কিছুর অপেক্ষা করতে ভয় নেই ,
ভয় ভেঙ্গে গেছে, সব কিছুই ভেঙ্গে গেছে,
টুকরা সব কিছু অগোছালো পড়ে আছে মেঝেতে।
এখনো ভাঙ্গা স্বপ্নে লেগে পা কেটে যায়,
অনেক কিছুই হয়ত মনে থাকে না,
ধোয়াঁ সব উড়িয়ে নিয়ে যায় ঐ ময়লার ঝুড়িতে,
এরিসটটলের যত সব নোংরা ঘাটতে গিয়ে গা শিরশির করে ওঠে ।
কবিতার বইয়ের অর্ধেক পাতা পড়ে আজও মনে হয়, রক্ত কই? রক্ত নাই যে!
সেই সব চিনচিনে মাথা ব্যথা কোথাও খুজে পাওয়া যায় না।
কেন?
ছাদে রেলিঙ নেই তাই? নাকি বারান্দায় শুধু শুকনো মাটি আছে বলে?
ফ্রেঞ্চ উইন্ডোর কথা কাওকে লজ্জায় বলা যায় না, অথচ
অথচ, মধ্যরাতে আলো জলার কথা মসজিদের ইমামও জানে !
থাকগে,
ট্রাফিকপুলিশের চিৎকারের খুব দেরি নেই,
খুব বেশিক্ষণ দরকার নেই,
দরকার খুব কম সময়ই!


২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইএমএফ কেন ঋণের কিস্তি আটকে দিতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৩


একটি প্রচলিত প্রবাদ আছে: "যে ব্যক্তি অর্থনীতি বোঝে না, সে রাজনীতিও বোঝে না।" বাংলাদেশের গত কয়েক বছরের পরিস্থিতি দেখলে মনে হয়, এই প্রবাদটি শুধু সাধারণ মানুষের জন্য নয়, আমাদের... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেল Last Afternoon

লিখেছেন তানভীর রাতুল, ১৮ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:০৫

এই পৃথিবীতে শেষ বিকেলে আমরা কেটে ফেলি দিনগুলো
আমাদের শরীর থেকে, আর গুনি সেই হৃদয়গুলো যা আমরা নিয়ে যাব
এবং যেগুলো যাব এখানে রেখে। সেই শেষ বিকেলে
আমরা কোনো কিছুকে বিদায় বলি না,... ...বাকিটুকু পড়ুন

ফাউ খাওয়ার ফাঁদ

লিখেছেন আবু সিদ, ১৮ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪৯

এ পাড়ায় দশ - বারো জন ছেলেপেলে মিলে আমরা খেলাধুলা করি। খেলা মানে নানান ধরনের খেলা। তার মধ্যে ফুটবল আর ক্রিকেট বেশি। আমাদের কারও ওরকম খেলোয়াড় হওয়ার স্বপ্ন নেই। তাই... ...বাকিটুকু পড়ুন

বিজয় দিবস, সংবিধান, পহেলা বৈশাখ, পান্তা-মাছ কিছুই ভালো লাগে না

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৪১


ধরুন আপনি একদিন ঘুম থেকে উঠলেন আর সিদ্ধান্ত নিলেন যে আপনার চারপাশের সবকিছুই ভুল। ক্যালেন্ডারের তারিখ ভুল, রান্নাঘরের খাবার ভুল, দেশের সংবিধান ভুল, এমনকি বাইরে যে ঝড়ো হাওয়া বইছে... ...বাকিটুকু পড়ুন

পরীক্ষায় নকল ও বাস্তবতা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:১৬



শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেবের বক্তব্য পরীক্ষায় নকল প্রতিরোধের বিষয়টি গত কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা সমালোচনা হচ্ছে। এমনকি সামহো্য়্যারইন ব্লগেও সমালোচনা হয়েছে! বাংলাদেশে স্কুল কলেজ পরীক্ষা সহ... ...বাকিটুকু পড়ুন

×