আপনি কি আধুনিক? আপনি কি নিজেকে আধুনিক যুগের মানুষ মনে করেন? আধুনিকতা বলতে ঠিক কি বোঝায় কখনো ভেবেছেন?
আধুনিকতা শব্দটার- শাব্দিক অর্থ, প্রচলিত অর্থ, আর প্রকৃত অর্থ আসলে কি?
যদি শাব্দিক অর্থে বিচার করেন তবে আপনি হয়তো বলতে পারেন, আধুনিক শব্দটা এসেছে 'অধুনা' থেকে, যেটা হচ্ছে সম্প্রতি শব্দের এর একটা প্রতিশব্দ। যা বোঝায়, সাম্প্রতিক ব্যপারস্যাপার নিয়ে ধারনা থাকাই হচ্ছে আধুনিকতা।
কিন্তু প্রচলিত অর্থ কি ঠিক তাই বোঝায় আমাদের? আমাদের সমাজে বা সমস্ত পৃথিবীতে আধুনিকতার প্রচলিত অর্থ যদি বিচার করেন তাহলে হয়তো অধিকাংশ ক্ষেত্রে আপনি পাবেন, অন্যের আরোপিত ভাষা এবং কালচার/ সংস্কৃতির অন্ধ অনুকরণ বা দাসত্ব গ্রহণ করা! অথবা সাম্প্রতিক জ্ঞান, বিজ্ঞানের গবেষণা, পাওয়ার উপর ভিত্তি করে প্রকৃত ধ্রুব সত্যের সত্যতা কে অস্বীকার করা! যেমন- ইংরেজদের কলোনিয়াল শাসন এর ফলে ইংরেজি ভাষার যেই আধিপত্য পুরো পৃথিবী জুড়ে, সেই কারণে ইংরেজি ভাষা জানা মানুষকে এবং তাদের আরোপিত কালচারকে আমাদের সমাজ আধুনিক মনে করে! আবার বৈজ্ঞানিক বিভিন্ন থিউরির উপর ভিত্তি করে মানুষ স্রষ্টার অস্তিত্ব কে অসাড় প্রমানের চেষ্টা করে থাকে!
"আধুনিক" এই শব্দটা আমার কাছে বড় বেখাপ্পা মনে হয়! আজ থেকে ১০০ বছর আগে কি মানুষেরা তাদের নিজেদের আধুনিক ভাবতো না? ১০০ বছর পরে, বা ১০০০ বছর পরেও কি মানুষ তাই ভাববেনা? নাকি "আধুনিক" এই ব্যাপারটা শুধু একটা ইতিহাসবিদ্যার একটা টার্ম মাত্র? আমরাই বা কারা যে সবাইকে পশ্চাৎপদ ট্যাগ দিয়ে নিজেদের আধুনিক দাবি করবো?
আসলে কথা হলো, সবাই সব কালে নিজেদের আধুনিক ভাবতে ভালোবাসে এবং প্রচলিত মতবাদ নিয়ে লাফালাফি করে! এই সব কিছুই আপেক্ষিক! কিন্তু সব সময়, সব কালে, এমন কিছু তো অবশ্যই থাকবে বা আছে যা আপেক্ষিক নয়। যাদের চোখ, মন, মস্তিস্ক খোলা আছে, যারা প্রকৃত মুক্তমন নিয়ে চিন্তা করে তারা নিজেদের নির্দিষ্ট স্থান, কাল পাত্রে আবদ্ধ না রেখে "Absolute truth" বা "প্রকৃত সত্য" এর অনুসন্ধান করে এবং তারা সফল ও হয়।
আপনি কি সেই "Absolute truth" বা "প্রকৃত সত্য"এর অনুসন্ধান নিজ থেকে করার চেষ্টা করেছেন? নাকি আপনি এখনো আধুনিকতা নিয়েই আছেন? তবে সে কোন আধুনিকতা?
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



