কবিতা- কবি হবার সাধ
মাহফুজ আলআমিন
কবি হবার সাধে আমি রেখেছিলাম চুল
যেমনি করে রেখেছিলেন রবীন্দ্র, নজরুল
লিখার তরে লিখেছিলাম ছন্দ কতশত
গদ্যেও তবু পদ্য লিখেছি গুণ দাদুর ই মত
তাদের মত লিখেছি যত হয়েছে সব ছাইপাঁশ
কবির মত হয়নি কিছুই, পেয়েছি শুধু উপহাস!
হয়ে সন্ন্যাসী, শব্দবিন্ন্যাসি, ছেড়েছিলাম ঘর
কবি আমি হবই হবো, হোক না সব ই পর
পর করিয়া, ঘর ছাড়িয়া হয়নি তবু কাজ
কল্পনাতে দিন কাটিয়েও ভাঙ্গেনি মিথ্যে লাজ
হন্তদন্ত এদিক সেদিক যেদিক ফিরেই তাকাই
কবি রাজ্যে চোখের লাজ যে স্বপ্ন মিশে আঁকাই
যতই আঁকাই, যতই তাকাই, মিটেনি মনের সাধ
অবশেষে প্রেম করিলাম, বিরহের ভাঙ্গুক বাঁধ
এবার তবে ছেঁকা খেয়ে, হতেও পারি কবি
সবাই দিলো বাহবা সেদিন, হবি তুই ই হবি!
এই চেষ্টাও বৃথা গেলো, জীবন হলো পানসে
প্রেম ও আমার করা হলো না, ভাঙ্গায়নি অভিমান সে
অবশেষে ফুরোলো যেদিন কবি হবার সাধ
স্বপ্নযোগে দেখলাম আমি অদ্ভুদ এক প্রশ্ন ফাঁদ
ফাঁদ ভেদিয়া, চক্ষু দিয়া দেখিলাম কবিদের মেলা
আমায় দেখে বললো তারা, করেছো তুমি কবিত্বের অবহেলা
কবি হবার আগে মানুষ হতে হয়, আজও তুমি বোঝো নি?
কতশত পথ খুঁজেছ, মনুষ্যত্বের পথ খোঁজ নি!
স্বপ্ন ভেঙে স্বচ্ছ হলো কবি, কাব্যের প্রতিচ্ছবি
মানুষ ই আদৌ হতে পারিনি, কেমনে হবো কবি!
মানুষ ই আদৌ হতে পারিনি, কেমনে হবো কবি!
- ১০/১০/২০১৫
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




