সামনের ২০১৬ এর বইমেলায় নিজের বহু আকাঙ্খিত একটি কবিতার বই প্রকাশ করার ইচ্ছা আছে
কবিতা- এই যুগেরও প্রেম!
মাহফুজ আলআমিন
আসতে কেনো দেরি তোমার, হইলো কেনো লেট? :3
আজ আমি করবোনাকো তোমার সাথে ডেট! :/
লেট করিয়া, ডেট করিয়া নাই যে কোন মজা,
আজ তোমারো শাস্তি হবে, পাইবে তুমি সাজা! :3
সরি জানু, তুমি তো জানো, রাস্তায় ছিল জ্যাম,
তারপরেও উড়ে এসেছি, কারণ তোমার প্রেম! ^_^
তোমার প্রেমে, তোমার নেম এ জানোই আমি হায়!
তোমার দেখা না পাইলে পরান আমার যায়!
হইসে চাপা, খাইসি নাপা, ছিল রাতে জ্বর!
কেনো তুমি ফোন দাওনি, নাওনি খোঁজ খবর? :'(
ওএমজি বলছো যে কি, জানতাম ই না আমি! :o
তারপরেও ডেটে এসেছে, এ কেমন পাগলামি! :/
যাও গো তুমি, খাও গো তুমি, আমি তবে গেলাম!
আজ অবধি পাইনি কিছুই, কষ্ট শুধুই পেলাম! :'(
না না বাবু, কেঁদো না ওগো, আমার হইসে ভুল,
দেখো আমি কি এনেছি, দুইটা গোলাপ ফুল!
গোলাপ ফুলে, আমায় ভুলিয়ে হবেনা তো কাজ! :/
খাওয়াতে হবে, ঘুরাতে হবে, তবেই খুশি আজ!
ওকে সোনা, রাগ করো না, পূরণ করবো শখ!
তখন ই যেনো কাহার প্রবেশ, ঝড়ে মরলো বক! o.O
এই তুমি এইখানে কি, তোমার সাথে কে? :o
ও, আমার সাথে ডেটের পরে আরেক দফা এইখানে? :3
হা! কি শুনছি এইসব আমি! এই তোমার আসল রং! >:o
তাহলে জ্যামের নামে, প্রেমের নামে, ধরতে শুধুই ভং! >:o
শুরু হলো কেচাল তবে, এই তো যুগের প্রেম! :p
যার যত প্রেম, তার তত নেম, আরও আছে ফেম!
এইসবে তে প্রেম খুঁজিয়া, পাবে না তো কিছু!
দিন শেষে হায় সব হারিয়ে, বিবেক নিবে পিছু!
তবুও নাকি ধন্য সবাই এই যুগের ও প্রেমে!
আমিও দেই বাহবা তবু, হাসি থেমে থেমে!
হা হা হাসি থেমে থেমে! B|
- ১২/১০/২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


