যহন কষ্টে আমার মনডা
আনচান হরে...
তোমারে খুব মন পড়ে ”মা”
জানি তুমি ছ্যাড়ি বেশি একটা
পছন্দ হর না।
আজ কিছুডা অইলেও প্রমানিত
ছ্যাড়াত তে ছ্যাড়িই বালা..
যদি সুযোগ পাইতাম
আরও নিরেট বাই প্রমান হরতাম
একসম ছ্যাড়ি দেইক্কা
আমারে যে অবহেলা করছ
তা হুদা তোমার ভুল আচিন না
আচিন অপরাধ.....
ময়মনসিংহের আঞ্চলিক ভাষা- (যহন=যখন, মনডা=মনটা, হরে=করে, ছ্যাড়ি=মেয়ে, হর= কর, কিছুডা=কিছুটা, অইলেও=হলেও , ছ্যাড়াততে= ছেলে থেকেও, বালা=ভাল, পাইতাম=পেতাম, বাই= ভাবে, হরতাম= করতাম, একসম=একসময়, দেইক্কা= দেখে, করছ= করেছ, হুদা=শুধু, বুল=ভুল, আছিন=ছিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


