ফোনটা হাতে নিয়ে বসে আছে রেনু। সে জানে অনেক দূরে হয়ত নদীর পাড় ঘেষে গড়ে উঠা একটি গ্রামের ছোট্ট একটি ঘরে অভিমানী ছেলেটি বসে তার কলের অপেক্ষায় প্রহর গুনছে আর ভাবছে, এত কঠিন মন কেমন করে হল রেনু তোমার!! কেমন করে আমার ফুলের রেনু আমাকে ভুলে এতগুলো দিন কাটিয়ে দিচ্ছে।ছল ছল চোখে শুধু ফোনটার দিকে তাকিয়ে সময়গুলো পার করে রেনু। কি হবে ফোনে একটু কথা বললে? তার চেয়ে অভিমানী ছেলেটা অভিমান করে ভুলে যাক না রেনুকে।
চুপটি করে মনে মনে নীরবে কথা হচ্ছে রেনু আর অভিমানী ছেলের।
- তুমি একবার কল দিতে পারনা অভিমানী?
-কেন তুমি দিতে পার না। তুমি জান না আমি মুখ ফুটে কিছু বলতে বা চাইতে পারি না?
- থাক তবে তোমার মনের কথা মনেই।
- তুমি বুঝে নিতে পারনা। তুমি জাননা আমি তোমাকে কতটা...
- কি কতটা?
- জানিনা।
- কি জান তুমি?
- কিছু জানিনা।
- আমি তোমাকে নিজে থেকে আর ফোন দেব না। মরে গেলেও না।
- ওকে ।
-ওকে মানে? তার মানে তুমি এমনই থাকবে সারাজীবন। আর এভাবেই আমাকে অবহেলা করে যাবে?
অভিমানী ছেলে চুপ করে থাকে। ওর নীরবতা রেনুকে ছিন্ন বিছিন্ন করে দেয়। দুফোটা গরম জল গাল বেয়ে নামে ওর। চমকে তাকায় ফোনের দিকে একটি মেসেজ এসেছে!!
খুব দ্রুত আগ্রহ নিয়ে মেসেজ ওপেন করে ও।
-বাংলালিংক অফার.......
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



