somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

প্রজ্জলিত মেশকাত
ব্যক্তিজীবনে অহিংসায় বিশ্বাস করি। বুদ্ধের দর্শন গভীরভাবে ভাবায় আমায়। “আসক্তিই সকল দুঃখের কারণ, অধিকারবোধ থেকেই দুঃখের সৃষ্টি।” এই দুটো বাক্যের উপর অগাধ বিশ্বাস। কারো চিন্তা-চেতনাকেই ছোট করে দেখিনা। আমি বিশ্বাস করি যে মতবাদই হোক, তার গভীরে না ঢ

ইসলাম ও মার্ক্সবাদঃ কিছু প্রাসংগিক আলোচনা।।

২১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মার্ক্সিসম আর ইসলাম ধর্ম দুটোতেই ইকুইটির কথা বলা আছে। ইসলামিস্টরা যেমন অজস্র মত ও পথে বিভক্ত তেমনি মার্ক্সবাদও নানা তত্ত্বে বিভক্ত। পার্থক্য হল একটাতে ধর্মের আফিম আছে আরেকটিতে নেই। সীমাবদ্ধতাও আছে অনেক। তবে কিছু মৌলিক বিষয়ে অদ্ভুত মিল বিদ্যমান।
যেমন ইসলামে ধর্ম প্রতিষ্ঠার জন্য এবং স্রষ্টার নামে সবকিছুকেই বৈধতা দেওয়ার চেষ্টা করা হয় , তেমনি মার্ক্সবাদে শ্রেনীশত্রু নিধনের নামে , ইকুইটি প্রতিষ্ঠার নামে , মার্ক্সবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার নামে আর মার্ক্সবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার নামে সবকিছুকেই বৈধতা দেওয়া হয়।
Everything is fair in love and war. তেমনি Everything is fair for the sake of God and to establish equity in Marxism.. দুটোতেই ideology প্রতিষ্ঠার নামে মানুষের জীবনের কোন মূল্য নেই।

জেনারেল আইজেন হাওয়ারের একটা বই পড়েছি যার নাম ইউরোপে মহাযুদ্ধ। বইটিতে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাবলী নিপুণভাবে বিশ্লেষণের চেষ্টা করা হয়েছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। যুদ্ধ জয়ের পর তিনি রাশিয়ার জেনারেলের সাথে কথা বলে আশ্চর্য হয়ে যান। রাশিয়ান সৈনিকরা মাইন বেছানো পথে কোন মাইন ডিটেক্টর ব্যবহার ছাড়ায় হেটে বা এপিসি নিয়ে যেতেন। এর ফলে মাইন বিস্ফোরণে যে ক্ষতি হতো বা যেসব সৈনিক মারা যেত সেটাকে প্রতিপক্ষের সাথে যুদ্ধের ফলে ঘটা ক্ষতি বলে ধরে নেওয়া হত। এটা শুধু কমুনিস্ট রাশিয়ার পক্ষেই সম্ভব ছিল। গণতান্ত্রিক যুক্তরাষ্ট্রের পক্ষে কখনোই সম্ভব ছিলনা। যুক্তরাষ্ট্রের চেষ্টা ছিল জানমালের ক্ষতি যতটা সম্ভব এড়ানো। এক্ষেত্রে মার্ক্সবাদ আর ইসলামের মধ্যে শতভাগ মিল বিদ্যমান।

এখন আসি মার্ক্সবাদ আর ইসলামের বিশ্লেষকদের প্রসঙ্গে। চাক হেগেল মার্ক্সবাদের অন্যতম বিশ্লেষক। মার্ক্সের অকালপ্রয়াত মেয়েও বাবার তত্ত্বকে বিশ্লেষণের চেষ্টা করেছেন। ডানপন্থী আর বামপন্থী এই বিভাজনের প্রণেতা চাক হেগেল। ইসলামে চারজন ধর্মগুরুর চারটা মাজহাব রয়েছে। উনারা চাক হেগেলের মতই ইসলামের বিভিন্ন দিকগুলোকে বিশ্লেষণ এবং বিভিন্ন পন্থা বাতলে দিয়েছেন। চারজনের সবাইকে পরবর্তীতে ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ধরা হয়। এটা শুধু সুন্নিবাদের ক্ষেত্রে। শিয়াদের সম্পর্কে আমার খুব বেশি জানা নেই।

এবার আসি চূড়ান্ত মিল প্রসঙ্গে। পৃথিবীর কোথাও পূর্ণাঙ্গ ইসলাম অথবা পূর্ণাঙ্গ মার্ক্সবাদ নেই। কিউবাতে কিছুটা মার্ক্সবাদ আছে আর ইরানে কিছুটা ইসলাম আছে( মডারেটেড).. দুটোই ক্ষয়িষ্ণু। যদিও উভয় পক্ষেরই দাবি তারা অগ্রসরমান। যাই হোক ইসলামী চিন্তাবিদদের দাবী প্রকৃত ইসলাম বাস্তবায়নের মাধ্যমে ইসলামের হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব। অপরদিকে মার্ক্সবাদীদের দাবি প্রকৃত মার্ক্সবাদ প্রতিষ্ঠার মাধ্যমে এর হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব।

পাদটীকা: এতক্ষণ আমার পক্ষে যতদূর সম্ভব বস্তুনিষ্ঠ লেখা লিখবার চেষ্টা করেছি। নিজের পক্ষ থেকে সাবজেক্টটিভ কোন বক্তব্য ছিলনা। আমার সাবজেক্টটিভ বক্তব্য হল কোনটারই হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব না।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গোকুলে বাড়িছে সে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪

গোকুলে বাড়িছে সে

পরিস্থিতি যতই ঘোলাটে হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে- ক্ষমতার অন্দরমহলে অস্বস্তি বাড়ছে। একের পর এক বক্তব্য, ভিডিওবার্তা, ব্যাখ্যা-বিশ্লেষণ দেখে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে- এত অস্থিরতার কারণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ রক্ত ঋণ

লিখেছেন ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪




আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা... ...বাকিটুকু পড়ুন

ক্ষমতা আসলে কত দিনের?

লিখেছেন জুয়েল তাজিম, ২৩ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৬

একটি ১২ ঘণ্টার প্যারোল, একটি শেষ বিদায় এবং ক্ষমতার অনিত্যতার নির্মম শিক্ষা

“পুলিশ ভাই, আমাকে তো এখনই নিয়ে যাবেন, আমি দুই মিনিট ফ্যামিলির সঙ্গে কথা বলি?”

কারাগার থেকে বের হওয়ার সময় ডা.... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

×