
২২ নভেম্বার হতে যাচ্ছে বিপিএলের তৃতীয় আসরের জাঁক জমক উদ্বোধনী অনুষ্ঠান , দেশের খ্যাত নামা তারাকারা ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন হৃতিক ও জ্যাকুলিন এবং গায়ক গেগে ।
এর আগে বিবিপিএলের তৃতীয় আসরের খেলোয়াড়দের নিলাম চলতি মাসের ৩১ তারিখ হতে পারে , তবে নিলামের তারিখ এগিয়ে আনার সম্ভাবনাও রয়েছে । ২৪ নভেম্বর থেকে মাঠে গড়াবে মারমার- কাটকাট এই টুর্নামেন্ট ।
২২ নভেম্বরের উদ্বোধনী আয়োজন মাতাতে ঢাকায় আসছেন বলিউড তারকা হৃতিক রোশন , নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ ও গায়ক কেকে । জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটি হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ।
বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে । এছাড়া সাংস্কৃতিক আয়োজনে বিদেশি এই তিন তারকার পাশাপাশি অংশ নেবেন এদেশের বেশ কয়েকজন খ্যাতনামা শিল্পী ।
দুই- একদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে বিস্তিরিত জানানো হবে । ভাবা হচ্ছে গত দুই আসরের উদ্বোধনী অনুষ্ঠাকে ছাড়িয়ে যাবে এবারের আয়োজন ।
তথ্য সুত্রঃ
জাগ্রত বাঙ্গালী
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



