নারী ক্রিকেট দলের সালমাকে অবশ্যই নম্মান করি। গর্বও করি। কিন্তু গতকাল থেকে তাকে নিয়ে সামাজিক নেটে যে লেখালেখি চলছে, তাও দোষের নয়। কারন সেলিব্রেটিদের সব কিছুই আমরা অনুসরন করার চেষ্টা করি।
সালমা ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক কাজটি ভালো করেনি। কারন সে সেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। তার চাল চলন কথা বার্তায় উঠে আসবে বাংলাদেশ। এখানে কে সালমা? আমরা দেখবো তার ভিতর দিয়ে বাংলাদেশকে।
একজন একাধিক ভাষা জানাটা অবশ্যই তার দক্ষতার
রি বিষয়। তা বলে তাকে দেশ কাল পাত্র বিবেচনা করতে হবে। বাইরে গেলে আমরা ইংরেজী না পারলে মাতৃভাষায় কথা বলবো। বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা? মাতুভাষা বললে আরো মর্যাদা বাড়তো।
তবে সালমা সম্পর্কে কিছু আপত্তিকর কু মন্তব্য আসছে। এগুলো ঠিক না। আমরা সমালোচনা করবো তবে তা হবে রুচি সম্মত। ভাষাগত মাধুর্য তাতে থাকবে। এবং তা থেকে ভবিষ্যত প্রজন্ম যেন বিষয়টি নিয়ে তর্কের সুযোগ না পায় সেদিকে নজর থাকতে হবে। আমরা ভাষা হিসাবে উর্দুকে মর্যাদা দিলেও একটু বাকা নজর থেকেই যাবে কারন এই ভাষাই একদিন আমাদের ডোমিনেট করতে চেয়েছিল। এবং এজন্য আমরা রক্ত দিয়েছি। আজও পৃথিবীতে বাঙালী এক মাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছে এবং সেটা হলো এই উর্দু ভাষাকে তাড়াবার জন্যই।
যা হোক বিষয়টির পক্ষে বিপক্ষে অনেক মতামত আসছে আসবে। অন্য ভাষা হলে অন্য কথা । কিন্তু বিষয়টি যখন উর্দু ভাষা তখন সমালোচনা হবেই এবং সকলের মত এক হবে না। তবে আমার বিশ্লেষন একটু অন্য দিক থেকে।
আমার জন্ম ১৯৬৬সালে। বাড়ীতে যখন পড়া শুরু করেছিলাম তখন বই এ জিন্নাহ সাহেবের ছবি ছিল। আমার ছোট বোন তাকে বিয়ে করবে বলেও বলেছিল।তারপরে ১৯৭১ সালে স্বাধীনতার পরে যখন স্কুলে ভর্তি হলাম তখন বই তে পেলাম বঙ্গবন্ধুর ছবি। আর যুদ্ধের ইতিহাস তো জেনেছি, কিছুটা দেখেছি যদিও খুবই ছোট তখন।
তারপর থেকে বাংলাদেশের মাটিতে উর্দু ভাষার কবর হলো্। কেউ উর্দু বলতোও না। আমরা তো কানে কখনও শুনিনি। কারণ তখন আমাদের অতি আদরের বাংলা ভাষা আমাদরে। আমারা উচ্চস্বরে তা বলতে শুরু করেছি। সম্ভবত: আমাদের জেনারেশন হতেই উরর্দু ভাষার ইতি হয়েছে। তাই এই ভাষা শেখার গুরুত্বও আসে নি।
সালমার বয়স ২৫ প্রায়। জন্ম ১৯৯০। সে কি করে এই ভাষা রপ্ত করলো এবং কেন তার ভিতরে এই ভাষা প্রেম জন্মালো? এক কথায় তো উর্দু ভাষা এখানে শেষ হয়ে গেছে। তার বয়সে এই মাটিতে এভাষার চাষ বন্ধ হয়ে গেছে। এদিক ও দিক না তাকিয়ে বা অ কথা কুথা না বলে বিষয়টি আমাদের খতিয়ে দেখা দরকার না?
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




