ইলিশ মাছের ডিমের টক
উপকরণ:
একটা ইলিশ মাছের ডিম, ১০০ গ্রাম পাকা তেতুল, চিনি, লবন, হলুদ তেল আন্দাজ মতো, ফোড়নের জন্য একটা আস্ত শুকনা মরিচ, একটু রাই বা সরিষা।
প্রণালী: মাছের ডিমটা টুকরো করে কেটে ধুয়ে লবন হলুদ মায়ে ভেজে তুলে রাখুন। তেতুল ভিজিয়ে রেখে ক্বাথ করে নিন। কড়াই তে তেতুলের ক্বাথ লবন হলুদ দিয়ে ফুটিয়ে নিন। মাছের ভাজা ডিম গুলো ছেড়ে দিন। ফুটে উঠলে রুচি মতো চিনি দিন। ফুটিয়ে নামিয়ে রাখুন।
এবারে কড়াই তে আবার তেল দিন। একটা শুকনা মরিচ দিন। যারা পছন্দ করেন তারা তেজপাতা দিতে পারেন। এবারে রাই অথবা সরিষা দিন। সরিষা চটপট করে ফুটে উঠলে পুর্বে রান্না করা ডিম সহ তেতুল সম্বারা দিন।ন্ঠান্ডা হলে ভাতের সাথে পরিবেশন করুন।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



