একটা সময় ছিল যখন আমাদের সবার বাড়ীতে একজন সম্পূর্ন অপরিচিত ব্যক্তিকে বিনা খরছে থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হত। এটা মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকলের বাড়ীতেই ছিল। এরা সাধারণত ছাত্র অথবা শিক্ষক অথবা হজুর ছিলেন। এদের কাজ ছিল বাড়ীর বাচ্চাদের পড়ান আর টুকটাক বাজার করা। মাসের বা সাপ্তাহের বাজার সাধারণত বাড়ীর কর্তা ব্যক্তিটি করে থাকেন। যারা বিনা খরছে বাড়ীতে থাকতেন তাদেরকে "লজিং মাস্টার" বলা হত আমদের গ্রামে। শুধু যে গ্রামে "লজিং মাস্টার" ছিল তা নয় শহরেও প্রায় প্রতি ঘরে একজন করে "লজিং মাস্টার" ছিল। "লজিং মাস্টার" কারা হত? যাদের বাড়ী স্কুল বা মাদ্রাসা থেকে অনেক দুরে আর যাদের আর্থিক অবস্থা অতি খারাপ, তারাই "লজিং মাস্টার" হত। তবে তাদেরকে অবশ্যই শিক্ষিত বা শিক্ষার্থি হতে হত।
সময় পাল্টেছে, যুগ বদলেছে। এখন আর "লজিং মাস্টার" মাস্টার দেখা যায় না। কেউ এখন আর "লজিং মাস্টার" রাখতে চায় না। কারণটা কি? এর কারণ যতটা না আর্থিক তারচেয়ে বেশি "প্রাইভেসি" আর "ব্যক্তি স্বাধীনতা" নামক শব্দগুলোর উত্তরণ বা জাগরণ। এই শব্দগুলো দিয়েই আমারা আমাদের মূল্যবোধের অবক্ষয়কে, অমানবিকতাকে আড়াল করে রাখি।
উদাহরণ দিচ্ছি। আমি যখন সিগারেট খাওয়া শুরু করি তখন আমার পাড়ার দোকান থেকে আমি সিগারেট কিনতে পারতাম না। কারণ আমার মনে তখন ভয় কাজ করত, যে দোকানিতো আমাকে এবং আমার পরিবারকে চিনে!!! দোকানি আমাকে মারবে না তা আমি জানি কিন্তু এই ভয়টুকু ছিল নিজেরে আত্মসম্মানের ভয়। সিগারেট কিনতে গেলে দোকানি আমার দিকে যে চাহনিটা দিবে তার ভয়ে আমি কোন দিন নিজের পাড়া থেকে সিগারেট কিনতে পারি নাই। আর রাস্তায় কোন মুরব্বির সামনে সিগারেট খাব তা ছিল কল্পনাতীত।
আর এখন সিগারেট কিনতে পারাটা ব্যক্তি স্বাধীনতা। রাস্তায় সবার সামনে সিগারেট খাওয়াটা আধুনিকতা আর কেউ কিছু বললে তা প্রাইভেসি নষ্ট করা।
আবার ফিরে যাই "লজিং মাস্টার" এর কাছে।
"লজিং মাস্টার" ধারনা তৎকালীন বাঙ্গালী মূল্যবোধের, মানুষিকতার, পরোপকারী মনোভাবের প্রতিফলন। একজন ছাত্রের পড়াশুনার ব্যবস্থা নিশ্চিত করা মানে একটা জাতীকে কতটুকু উন্নত করা তা নিশ্চয়ই কারও অজানা নয়। তখন সকল সামর্থবান পরিবার একজন করে পড়াশুনার সুযোগ করে দিয়েছে। আর আজকে যদি তার প্রচলন থাকত তবে শিক্ষিতের হার কত হত?
আজকে "লজিং মাস্টার" থাকার প্রচলন নাই বলে অনেক গরীব মেধাবী ছাত্রকে শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত করতেছে এই আধুনিক সমাজ। আজকে "লজিং মাস্টার" না রাখার সবচেয়ে বড় যুক্তি হচ্ছে নিরাপত্তাহীনতা। আমার প্রশ্ন হল "লজিং মাস্টার" যখন ছিল তখনতো সমাজে এত র্যাব আর পুলিশ ছিল না। তখন নিরাপত্তা কে দিত? তখন নিরাপত্তা দিত আমাদের মূল্যবোধ, আমাদের মানবিকতা, আমাদের আত্মসম্মানবোধ। যে ছেলে পাড়ার দোকান থেকে সিগারেট কিনতে পারে না, যে ছেলে রাস্তায় দাড়ায়ে সিগারেট খেতে পারে না তার কাছে সমাজ কখনই নিরাপত্তাহীন নয়। বরং তার কাছে সমাজ সবচেয়ে নিরাপদ। কারণ ওই ছেলে কখনও রাস্তায় চলা মেয়েদের উত্ত্যক্ত করবে না, চাকুরীজীবনে ঘুস খাবে না আত্মসম্মানবোধের কারণে। ইতিহাস সাক্ষী নীতিহীন, মুল্যবোধহীন মানুষকে তৎকালীন বাঙ্গালী সমাজ ভালো চোখে দেখেনি, বরং ক্ষেত্র বিশেষে সমাজচুত্য করেছে।
আমার মনে এখন একটা প্রশ্ন জাগে। বাঙ্গালিয়ানা ত্যাগ করার কারণ কি? কি আছে এই আধুনিক সভ্যতায়?
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



