somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্ধ-কালা-বোবা! - তিনটি আলাদা বানর নয়, আমরা একের ভেতরেই তিন।

১১ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"কীরে, একা একা হাসছিস কেন?"
"এইযে ভিডিওটা দেখে।"
"হু! এতে হাসির কী হলো?"
"দ্যাখ, নেতা(নাম বললাম না, বিতর্ক হতে পারে) কিভাবে কথা বলছে!"
"হু, আমিতো কোন সমস্যা দেখছি না।"
"তোর মনে হচ্ছে না বেচারা বঙ্গবন্ধুকে নকল করার চেষ্টা করছে? দ্যাখ! কথায় কথায়, প্রয়োজনে, অপ্রয়োজনে তর্জনী তুলছে। হাহাহা।"
"নকল করতে যাবে কেন? এই স্বভাব তার মধ্যে এমনিতেই থাকতে পারে।"
"হতে পারে, কিন্তু তার সুযোগ অত্যন্ত কম! তুই একটা জিনিস খেয়াল করেছিস, আওয়ামীলীগের সবকটা নেতাই শেখ মুজিবুর রহমানের মত করে বক্তৃতা দেয়ার চেষ্টা করে? কথায় কথায় তর্জনী তুলে, গলায় গাম্ভীর্য আনার চেষ্টা করে?"
"তাতে দোষের কিছু আছে?"
"অবশ্যই না। একটা মানুষ যতই আওয়ামী বিদ্বেষী হোক, কিছুতেই একাত্তুরে শেখ মুজিবুর রহমানের অবদান অস্বীকার করতে পারবে না। তিনিই ছিলেন বাঙ্গালীর অবিসংবাদিত নেতা! 'বঙ্গবন্ধু' উপাধিটি তিনি জনতার কাছ থেকে আয় করেছেন, কাউকে তোষামোদ করে নেননি।"
"তাহলে তাঁকে নকল করায় দোষের কী আছে?"
"আছে। কারন নকল করে কেউ বড় হতে পারেনা। নকল তারাই করে যাদের ব্যক্তিত্বে সমস্যা আছে। বঙ্গবন্ধুকন্যাকে খুশি করার চাটুকারিতা এর পেছনে কাজ করতে পারে। এই ধারনাও থাকতে পারে যে দেশের মানুষ তাঁর মধ্যে বঙ্গবন্ধুর ছায়া খুঁজে পেয়ে খুব আহ্লাদিত হবে। আসলে সবই ফালতু। শেখ মুজিবুর রহমান রাজনীতি শিখেছেন মাওলানা ভাসানীর কাছ থেকে। অথচ তাঁদের দুইজনের বক্তৃতার ধরন সম্পূর্ন ভিন্ন। ব্যক্তিত্বও ভিন্ন। যদি শেখ মুজিবুর রহমান 'মজলুম জননেতাকে' নকল করতেন, তাহলে আজকে তিনি 'বঙ্গবন্ধু' হতে পারতেন না। আর তাছাড়া শেখ মুজিবুর রহমান শুধু তর্জনী উঁচিয়ে কথা বলেই নেতা হয়ে যাননি। সাধারণ মানুষের কাছাকাছি চলে আসার একটা সহজাত গুণ তাঁর চরিত্রে ছিল। তাঁর কন্ঠস্বরে একটা জাদুকরী মোহনীয়তা ছিল। নেতারা জন্মে থাকেন, ট্রেনিং দিয়ে বা নকল করে নেতা হওয়া সম্ভব না।"
"খারাপ বলিসনি।"
"হ্যা, তুই দেখবি, একই ব্যপার বিএনপির ক্ষেত্রেও। বিএনপির নেতারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নকল করে। আরেকটা ব্যপার আমার সবচেয়ে বেশি হাস্যকর লাগে। সাথে হতাশও করে।"
"কোনটা?"
"আমার মা চমৎকার রান্না করতে পারেন, তার মানে এই না যে আমিও পাকা বাবুর্চি!"
"মানে?"
"মানে হলো, আমির খান দূর্দান্ত অভিনেতা হলেও তাঁর স্ত্রীও যে পাকা অভিনেত্রী, এর নিশ্চয়তা কী?"
"তুই কী আমাদের দেশের রাজনীতিতে পরিবারতন্ত্রের দিকে ইঙ্গিত করছিস?"
"হাহাহা, ঠিকই ধরেছিস। শেখ মুজিবুর রহমান স্বপরিবারে নিহত হলেন, সবাই তাঁর বড় কন্যাকে এনে আওয়ামীলীগের হাল ধরিয়ে দিল। তেমনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হবার পরে তাঁর স্ত্রীকে বিএনপির কান্ডারী বানিয়ে দিল। তাঁদের নেতৃত্বের ফলাফল আমরা গত বিশ বছর ধরে দেখে আসছি। এখন তাঁদের অবসরে যাবার পালা। এখন মাঠে নামছেন তাঁদের সুযোগ্য পুত্রধনেরা। কেন? আমাদের দেশ না গণতান্ত্রিক? তাহলে পরিবারতন্ত্র চলছে কেন? বিএনপি বা আওয়ামীলীগে কী আর কোন যোগ্য নেতা নেই? সম্রাটের ছেলেই সম্রাট হয়, এ মধ্যযুগীয় প্রথা। গণতন্ত্রে যে যোগ্য, তাকেই নেতা বানানো উচিৎ। রবীন্দ্রনাথের ছেলে রথীন্দ্রনাথ বাংলা সাহিত্যে কিছুই করতে পারেননি। সত্যজিতের ছেলে সন্দীপ রায়, বাবার মত বিখ্যাত ডিরেক্টর হতে পেরেছেন? হালের অভিষেক বচ্চনকেই ধর, বেচারা ধুম সিরিজে লোক হাসিয়ে বেড়াচ্ছে। অথচ রাজনীতির ময়দান হলে, তারাই হতেন সম্রাট! কোন মানে হয়?"
"তাহলে কী করবে? নতুন কোন নেতা আসবে? আসুক না...আসতে বাঁধা কোথায়?"
"আসতে বাঁধা আছে। পরিবারতন্ত্রের রাজনীতিবিদেরাই তাঁদের আসতে দিচ্ছেনা। সাথে আমাদের দেশের মানুষেরও দোষ আছে। মুখে যাই বলুক না কেন, ভোট শেষ পর্যন্ত ঐ ‘মার্কা’ দেখেই দেয়। আমাদের ফরহাদ কাকার(ছদ্ম নাম) ব্যপারটাই দেখ, তাঁর মতন ভাল মানুষ তুই দেখেছিস একটাও? সত্যি করে বল! এই লোকটা সাধারণ মানুষের উপকারে নিজের জীবন পার করে দিচ্ছেন। তাঁর ক্ষমতা সীমিত, সেটা দিয়েই তিনি যা পারেন করেন। অথচ বেচারা নির্বাচনে স্বতন্ত্র পার্টি হয়ে দাঁড়ান, কয়জন মানুষ তাঁকে ভোট দেয়? ঐ দেলু চেয়ারম্যানকেই(ছদ্ম নাম) নির্বাচন করলো সবাই। ঘটনা কী ঘটলো? কেউ বিপদে পড়লে দেলু চেয়ারম্যানের কাছে গেলে সাহায্য পাওয়া যায়? না! সবাই সেই ফরহাদ কাকার কাছেই ছুটে আসে। কাজ শেষে বাড়ি যায়, ভুলেও যায়। আবার নির্বাচনে ভোটের সময় ভোট হয় নৌকায় দেয়, না হয় ধানের শীষে। ফরহাদ কাকার ব্যালট বাক্সে ভোট পড়ে কয়টা?"
"হুমম।"
"হুমম না। এখন সবাইকেই ভাবতে হবে। আমরা আর কতদিন চুপ করে থাকবো? দেশটা যে মারা যাচ্ছে, তার আর্তনাদ শুনে না শোনার ভান কতদিন করবো? আমরা কী এতই অন্ধ হয়ে গেছি যে দেশের কান্না দেখতে পাইনা?এতই পাষান হয়ে গেছি যে নিজের মায়ের আহ্বানেও সাড়া দিবো না?"
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×