somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বজিৎ বাঁচতে চায়

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বছরের পর বছর ধরে তিনি ছাত্র পড়িয়ে গেছেন। তাঁর ছাত্ররাই একসময়ে পাশ করে বেড়িয়ে আরও অনেক পড়াশোনা করে দেশে বিদেশে ছড়িয়ে গিয়েছে। কেউ কেউ ইতিমধ্যেই মিলিওনেয়ার হয়েছে, কেউ কেউ সেদিকেই এগুচ্ছে।
তিনি এখনও সেই স্কুলেই শিক্ষকতা করেন।
এই স্কুলের পুরনো দালানকে ভেঙ্গে তিনি নতুন দালান হতে দেখেছেন। নার্সারী ক্লাসে ভর্তি হওয়া ছাত্রকে এসএসসি পাশ করতে দেখেছেন। এই স্কুলেই তাঁর দীর্ঘ চাকরি জীবন কেটেছে।
বেতন কত পান? বলতে গেলে কিছুই না।
কিন্তু, সম্মান?
সেটা পরিমাপ করার ক্ষমতা বিশ্বব্রক্ষ্মান্ডের কোন যন্ত্রের নেই!
রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়ে যখন হঠাৎ করেই কোন ছেলে অথবা মেয়ে তাঁর পা ছুয়ে সালাম করে বলে, "স্যার চিনতে পেরেছেন?"
তিনি তখন তাকে না চিনতে পারলেও আশীর্বাদ করতে করতে বলেন, "কেমন আছিসরে?"
হাজারে হাজারে ছাত্রছাত্রীর ভিড়ে কয়জনের চেহারা মনে থাকে? কয়জনকেই বা মনে রাখা সম্ভব? কিন্তু ছাত্র ছাত্রীর গর্বে তিনি গর্ব বোধ করেন। আশেপাশের মানুষদের ডেকে ডেকে দেখাতে ইচ্ছে করে - "এই যে, এই ছেলেটা আমার ছাত্র! এ আমার ছাত্রী!"
হঠাৎ হঠাৎ পত্রপত্রিকায়, অথবা টেলিভিশনে কোন ছাত্র ছাত্রীর নাম বা মুখ চলে আসলে তিনি গর্ব করে বলেন, "আমার স্টুডেন্ট!"
স্যারের চোখ তখন গর্বে চকচক করে।
বলছি আমার স্কুলের ব্রজেন স্যারের কথা। গণিতের শিক্ষক ছিলেন। শাস্তি হিসেবে কানের পাশের জুলফি ধরে টান দিতেন। এখনও হয়তো দেন।
ফাইনাল শেষে রেজাল্ট নিতে যাবার সময়ে একদিন তিনি আমাদের কয়েকজনকে ডেকে বলেছিলেন, "তোদের মাঝে মাঝে শাস্তি দিয়েছি, মনে কিছু নিস না।"
না স্যার, আমরা মনে কিছুই নেইনি। সেদিন জুলফিতে টান না দিলে আমরা কেউই গণিত নিয়ে এত সিরিয়াসলি পড়তাম না। সত্য কথা।
সেই স্যারের একমাত্র ছেলে বিশ্বজিতের ক্যান্সার ধরা পড়েছে। ছেলের বয়স এখনও কাঁচা, শা:বি:প্র:বি:তে পড়াশোনা করছে। ছেলেকে বাঁচাতে তাঁর পঞ্চাশ লক্ষ টাকার প্রয়োজন।
পঞ্চাশ লক্ষ টাকা! একজন স্কুল শিক্ষকের বার্ষিক বেতন কত?
ব্রজেন স্যার তাঁর সারা জীবনের সঞ্চয়ের দিকে তাকিয়ে দেখেন এক ঝাক ছাত্র ছাত্রী ছাড়া তাঁর আর কিছুই নেই।
অসুস্থ ছেলে তাকিয়ে থাকে তাঁর দিকে। ছেলের বিশ্বাস বাবা তাঁকে ঠিকই বাঁচিয়ে তুলবে।
ছেলের মা তাকিয়ে আছেন স্বামীর দিকে। তাঁর বিশ্বাস তিনি যেভাবেই হোক একটা ব্যবস্থা করবেন।
স্যার তাকিয়ে আছেন তাঁর ছাত্র ছাত্রীদের দিকে। এতদিনের শিক্ষকতার ফল......তাঁরা কী তাঁর ছেলেকে মরতে দিতে পারে?
এক-দুই টাকা থেকে শুরু করে যত টাকাই আপনি দিবেন, সবই আস্তে আস্তে করে ছেলেটিকে পৃথিবীতে ফিরিয়ে আনতে সাহায্য করবে। তবে সেটা করতে হবে খুব দ্রুত। সবাই নিশ্চই জানেন, ক্যান্সার একবার শরীরে বাসা বাঁধলে সেটা অত্যন্ত দ্রুত ছড়ায়।
কিছু দান করার আগে শুধু এইটা মাথায় রাখবেন, তাঁকে বাঁচাতে প্রয়োজন পঞ্চাশ লক্ষ টাকার! পঞ্চাশ লক্ষ! এখন আপনি যা দিবেন সেটা পুরোপুরিই আপনার ব্যপার।
বিশ্বজিৎকে বাঁচাতে চাইলে সাহায্য পাঠান এই ঠিকানায়:
S.N. Brojendra Chandra Das.
Prime Bank, Subid Bazar Branch, Sylhet
Account Number: 16021080007723
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের লেবাস নয়, শিশুর নিরাপত্তাই হোক আমাদের প্রথম দায়িত্ব!

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৫১

ধর্মের লেবাস নয়, শিশুর নিরাপত্তাই হোক আমাদের প্রথম দায়িত্ব!

একজন বাবা তাঁর ছয় বছরের কন্যাকে মাদ্রাসায় পাঠিয়েছিলেন দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও নিরাপদ ভবিষ্যতের আশায়। তিনি কি কখনো কল্পনা করেছিলেন, ধর্মীয় শিক্ষকের... ...বাকিটুকু পড়ুন

সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


যুক্তরাজ্যপ্রবাসী শওকত আলীকে ধন্যবাদ। তিনি একটি ট্যাবু ভেঙে দিয়েছেন। সুনামগঞ্জের দিরাই উপজেলায় জন্মদিন উপলক্ষে একটি বাউল গানের অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এই খবর প্রচার হওয়ার পরপরই... ...বাকিটুকু পড়ুন

গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:০২


আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন

Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২


আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

×