somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের চেয়ে বড় দেশপ্রেমিক ১৭৫৭ সালের পর বাংলার মাটিতে দ্বিতীয়টি পয়দাই হয়নি।

১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্ষমতাচ্যুৎ স্বৈরাচারী ও গণহত্যাকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী (জাভেদ) শুধু ইংল্যান্ডেই ৩৬০টি বাড়ির মালিক।
অগা মগা আলতু ফালতু বস্তি বাড়ি না, বেশির ভাগই কেনা হয়েছে বার্কলি গ্রুপের মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে। বাড়িগুলোর বর্তমান বাজারমূল্য ৩২ কোটি ডলার মাত্র।
বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় ৩ হাজার ৮২৪ কোটি টাকার বেশি।
এর বাইরে আমেরিকা ও দুবাইয়েও উনার পোর্টফোলিও (অনেকগুলি বাড়ি) আছে।
এবং এও বলেছে যে শেখ হাসিনা ভালভাবেই জানতেন যে ওর লন্ডনে "বিজনেস" আছে।

এই খবর পড়ে আপনারা নিশ্চই সাইফুজ্জামানকে একজন চোর, দেশদ্রোহী, দেশের দুশমন ইত্যাদি গালাগালি করছেন?
ভুল!
আসলে সাইফুজ্জামানের চেয়ে বড় দেশপ্রেমিক ১৭৫৭ সালের পর বাংলার মাটিতে দ্বিতীয়টি পয়দাই হয়নি।

আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে গোটা দুনিয়া ফেলে সাইফুজ্জামান কেন ইংল্যান্ডেই একের পর এক বাড়ি কিনছিল। মাত্র কয়েক বছরেই সাড়ে তিনশো বাড়ি কিনে ফেলল?
আসলে ও পলাশীর প্রান্তরের বদলা নিতেই এই কাজটা করছিল।

ইংরেজরা আমাদের দেশটা কিভাবে দখল করেছে মনে আছে? বণিকের বেশে এসে রাজা বাদশাহ নবাবদের হারিয়ে দখল করে ছিল ১৯০ বছর।
তেমনই সাইফুজ্জামান প্ল্যান করেছিল এইভাবে একের পর এক বাড়ি কিনতে কিনতে গোটা ইংল্যান্ড কিনে নিয়ে একদিন রাজা চার্লসকে গিয়ে বলবে "তুমহে হামকো হাডুডু মে হারানো পারেগা, ওয়ার্না তিন গুনা Lagaan ওয়াসুল কারেগা!"
কিং চার্লস তখন হাডুডু খেলা শেখার জন্য সাইফুজ্জামানের বোনের সাহায্য নিত। সাইফুজ্জামানের অবিবাহিতা বোন ওর প্রেমে পড়ে যেত।
এদিকে ক্যামিলা পার্কার বিদেশিনী মহিলার সাথে চার্লসকে ঘেঁষাঘেঁষি করতে দেখে জেলাস হয়ে গান গাইতো "রাধা ক্যায়সে না জ্বলে?"
কিং চার্লস নিজের সংসার বাঁচিয়ে দলবল নিয়ে "চালে চালো" গাইতে গাইতে হাডুডু প্র্যাকটিস করতো।

সবকিছুই প্ল্যান মতন আগাচ্ছিল, মাঝে দিয়ে এই সুদী ইউনুস আইসে বারোটা বাজায় দিল!
নাহলে মাত্র কয়েক বছরেই ইংল্যান্ডের জাতীয় সংগীত হতো "God save The আপা!"

সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:৪৫
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×