somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্র-শিক্ষক আজ মুখোমুখি কেন??

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর আমার বাবাকে অনেক বেশি মনে পড়ে, তিনি একজন আদর্শ প্রাইমারি স্কুল শিক্ষক ছিলেন। তাই গ্রামের যে ভদ্রলোকটি এখন আমেরিকা প্রবাসী ডাক্তার, কিংবা যে ভদ্রলোকগুলো সচিবালয় সহ দেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠানে চাকুরি করেন তারা গ্রামে এলে ঈদের দিন দেখি আমার বাবার পায়ে হাত দিয়ে সালাম করেন, এদের কাউকে, কাউকে আমি আমার বাবার পায়ের গোঁড়ায় ধপাস করে বসে পড়তেও দেখেছি। তারপর তারা বিড় বিড় করে বলেন স্যার সে সময় যদি আপনি আমাকে না পেটাতেন তাহলে হয়ত আজ এই পর্যায়ে আসতে পারতাম না।

যাহোক, উনারা হচ্ছেন প্রাইমারি স্কুলের দুই টাকার বেতনের শিক্ষক তবে উনাদের সম্মান ভার্সিটি লেভেলের টিচারদের চেয়ে অনেক, অনেক গুন বেশি। টাকা নাই,পেট চলেনা সত্য কিন্ত সম্মান আছে অঢেল।

কেন আমার বাবা এত সম্মান পেয়েছেন এখনও পাচ্ছেন,,,,??
১.আমার বাবা যে শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্টারি করেছেন সেখানে কোন লাল দল, নীল দল, সাদা কিংবা হলুদ, ধূসর দল বলে কোন শিক্ষকদের রাজনৈতিক দল নেই, সবার একটাই পরিচয়, আমরা শিক্ষক।
২. বাবার কোন স্পেশিয়াল ছাত্র কিংবা ছাত্রী ছিলনা সবাই তিনার কাছে সমান।
৩.আমার বাবা ঐ স্কুলে লবিং করে মাস্টারি নেননি।
৪.ঐ স্কুলের প্রধান শিক্ষক সরকার মনোনীত কোন আঙ্গাবহ ব্যক্তিও ছিলেননা।

শিক্ষকদের ভুল ধরা চরম অন্যায় কিংবা বেয়াদবি সেটা মানি, সুতরাং সেটা করতেও চাইনা আমি।তবে বলতে চাই রাষ্ট্রযন্ত্রে যখন ঘুণ ধরে ( আওয়ামি, বিএনপি উভয় আমলে) তখন আসলে কোথাও এক দন্ড শান্তি থাকেনা। আক্ষেপ করে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রবীন শিক্ষক বলেছেন আগামী পঁচিশ বছর পর এই বিশ্ববিদ্যালয়ে পড়ানোর মত একজন যোগ্য শিক্ষক পাওয়া যাবে কিনা আমার সন্দেহ, কারন এখন শিক্ষক নিয়োগ হয় ডিপার্টমেন্টে যে ছেলেটা পঞ্চান্নতম প্লেস করে সে রাজনৈতিক ব্যাকআপ নিয়ে। ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সর্বশেষ শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি একটু খেয়াল করলেই ব্যপারটা ক্লিয়ার হবে। এভাবে শুধু ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট নয় প্রত্যেকটি ডিপার্টমেন্টে যারা টিচার হিসেবে নিয়োগ পেয়েছেন আগের আমলে, এখনও পাচ্ছেন তাদের অধিকাংশই ডিপার্টমেন্টে প্রথম,দ্বিতীয় কিংবা তৃতীয় পজিশনেও ছিলেন না। কোথায় যে ছিলেন সেটা তারা নিজেরাও জানেননা। এটা শুধু ঢাবির চিত্র নয়, দেশের প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের একই চিত্র।

সুতরাং সম্প্রতি শাহজালাল ভার্সিটিসহ সারাদেশের পাবলিক বিশ্ব-বিদ্যালয় গুলোতে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে চলেছে তার পেছনের কারনগুলো অত্যন্ত নিষ্ঠার সাথে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে বিবেচনা করতে হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?

লিখেছেন Sujon Mahmud, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×