somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিশু আইলানের বেদনাদায়ক মৃত্যু : কোন অস্বাভাবিক কিংবা বিচ্ছিন্ন ঘটনা নয়।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিশু আইলানের বেদনাদায়ক মৃত্যু : কোন অস্বাভাবিক কিংবা বিচ্ছিন্ন ঘটনা নয়।
--- মারুফ হোসেন,শিক্ষার্থী, ঢাবি।

##এ যুগের ভয়াল শক্তি আমেরিকা ও তার মিত্রদের চরিত্রের সাথে হাল আমলের কিংবা অতীতের বাঙালি স্বর্ণকারের ( জুয়েলারি ব্যবসায়ী) চরিত্রের একটা মিল আছে। এই দুই চরিত্রের সাদৃশ্য এমন, স্বর্ণকার গহনা বানানোর সময় তার জন্মদাত্রী মায়ের গহনা থেকেও চুরি করে কিংবা তাতে খাদ দিতে দ্বিধা করেনা একটুও ঠিক তেমনই আমেরিকা ও তার মিত্ররা অাধিপত্য বিস্তারের প্রশ্নে কোন ধর্মকেই ছাড় দেয়না এমনকি খ্রিস্টানদেরকেও তারা রেহাই দিতে নারাজ।

#আইলান কুর্দি আজকের যে ভূমধ্যসাগরের জলরাশির অতল তলে হারিয়ে আবার তীরে মানবতার আর্তি নিয়ে মরা নিথর দেহে ভেসে উঠল সেই ভূমধ্যসাগরের চারিপাশে ( সিরিয়া,লিবিয়া, ইরাক,মিশর,ফিলিস্তিনে ) বিগত এক দশকে ওরকম লক্ষ, লক্ষ আইলান সমুদ্রে ভেসে উঠেছে,বিল্ডিংয়ের নিচে আজও চাপা পড়ে আছে ওরকম হাজারো আইলানের নিথর অবুঝ নিষ্পাপ দেহ।তখন বিশ্ববিবেক যেরকম চুপ ছিল ঠিক তেমনই আছে আজও।

#সিরিয়া,লিবিয়ার হাজারো খ্রিস্টান আইএসের হাতে প্রাণ দিয়েছেন, অনেকেই হয়েছেন ঘরছাড়া। মার্কিনিরা অন্তত তাদের এই জাত ভাইদের দিকে তাকিয়ে হলেও এই অঞ্চলে স্থিতিশীলতা আনতে পারত, কিন্তু তারা সেটা করেনি পাছে আসাদ কিংবা গাদ্দাফি সরকারের বিজয় হয় এই ভয়ে।

#যারা মিশরে,সিরিয়া কিংবা লিবিয়ায় মার্কিনিদের ইন্ধনে সরকারের পতন ত্বরান্বিত করেছিলেন তারা আজ নিজেদের হাত, পা কামড়াচ্ছেন জোরসে। ক্ষতবিক্ষত করছেন নিজেদেরকে। সবকিছু একবারে খেতে গিয়ে তাদের পেটে কিছুই গেলনা।গাদ্দাফি যেই লিবিয়ার জনতাকে বিয়ের পর একটা বাড়ি উপহার দিত সেই লিবিয়ার জনতা এখন সাগরপাড়ি দিয়ে জীবন বাজি রেখে ইউরোপে পাড়ি জমায়, সাগর বক্ষে মরে,না খেয়ে শুকিয়ে অস্থিচর্মসার হয়।

##এখন ওরাই বুঝছে গাদ্দাফি,বাশারের স্বৈরশাসন ভালো ছিল নাকি বর্তমান পশ্চিমাদের আগ্রাসন ভালো হল তাদের জন্য?? জীবন হল আজন্ম পাপ, বিপন্ন।

$#আইলানরা মধ্যপ্রাচ্যের মাটিতে ওভাবে নৃশংসতার শিকার হয়ে মরার জন্যই জন্মেছে। ওদের মরণ দেখে এখন আর চোখে জল আসেনা, চোখের জল সব শুকিয়ে গেছে। গুয়ানতানামো বে কারাগারে হাজারো নিরীহ ইরাকি, আফগানির উপর মার্কিনিরা তাদের প্রশিক্ষিত কুকুর লেলিয়ে দিয়েছে, কুকুরগুলো ওদের হাত, পা বাঁধা নিথর জীবিত শরীর খাবলে ছিড়ে খেয়েছে, হাজারো সৈন্যের পুরুষাঙ্গ কেটে নিয়েছে ওরা নির্মমভাবে! এসব নৃশংসতার বিচার কে করবে??

##সুতরাং অতিসম্প্রতি যে আইলানদের সম্ভাবনাময় জীবনগুলো বিপন্ন হচ্ছে ব্যপারটি এমন নয়, বহু আগের নির্মমতার ধারাবাহিকতার একটি ছোট্ট এপিছোড এটি যার ভয়াবহতা সামনের দিনগুলোতে আরও প্রকট হবে, বেদনাদায়ক, আরও বঅভৎস হবে সে আশঙ্কা সহজেই অনুমেয়।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?

লিখেছেন Sujon Mahmud, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×