somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের মুদ্রাদোষ...

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের মুদ্রাদোষ....
মারুফ হোসেন,শিক্ষার্থী,ঢাবি।
...
মাঝেমাঝে আমার খুব হাসি পায়, শিক্ষিতের বাতুলতা আর জাত নামক অজাতে ওঠার চেষ্টা দেখে। ইন্টারমিডিয়েট লাইফের একটা স্মৃতি আজও খুব মনে পড়ে আমার। এমনিতেই একটু গালকাটা টাইপের মানুষ আমি, যা বুঝি ঠিক তাই সরাসরি বলে দেই কোন রাখঢাক নেই। সে সময়ে একজন শিক্ষক ছিলেন ঐ কলেজে আমাদেরকে অর্থনীতির পাঠ দিতেন। মানুষটা ক্লাসে ঢুকেই চোখ মুছতে,মুছতে কিছু আজাইড়া লেকচার দিতেন ক্লাস শুরুর প্রথম দশ-পনের মিনিট । এবং প্রত্যেকদিনই তার ঐ একই লেকচার, প্রত্যেকদিনের এই প্রথম দশ মিনিট লেকচারের সারবস্তু ঠিক এমন ছিলো...
"আসলে আল্লাহ, খোদা বলে কিছু নেই, সবই প্রকৃতি নিয়ন্ত্রণ করে, আর আল্লাহ থাকলেও তার অনেক ভুল আছে, তোমরা ব্যপারগুলো নিয়ে গভীরভাবে ভাববে সময় পেলে। আমার এসবে বিশ্বাস নেই মোটেও, মানবতাই আমার ধর্ম,আল্লাহ যদি এতই পারে তো এটা কেন এমন হয়,, ওটা কেন এমন হয় ইত্যাদি...। "

আমাদের মত অর্ধ-কোমলমতি নিয়মিত ছাত্র-ছাত্রীরা স্যারের এহেন আজাইড়া মন্তব্যে তখন খুব বিব্রতবোধ করত। এভাবে অতিষ্ট হয়ে একদিন স্যারকে ক্লাসে দাঁড়িয়ে বললাম "স্যার রিকার্ডোর খাজনা তত্ত্ব বোঝার জন্য কিংবা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি সেটা জানার জন্য আল্লাহর অস্তিত্ব নিয়ে ঘাটাঘাটি না করলেও তো চলে, ক্লাসের বিষয়বস্তুর সাথে আপনার আলোচনা অপ্রাসঙ্গিক নয় কি? "

...
..
স্যার এবার আহাম্মক বেজার হলেন, বললেন না তোমাদের জানা উচিত তাই এসব বলি আর কি..
..
আমি তারপর আর একদিন বলেছিলাম, "স্যার আপনার মানবতা আছে কি না আমার সন্দেহ, যদিও আপনি প্রায়ই বলে থাকেন আপনার ধর্ম মানবতা। "
..কেন?
আমরা যে অনেকেই আপনার মন্তব্যে কষ্ট পায় আর সেটা আপনি বোঝেনও বটে তারপরও প্রত্যেকদিন সেই একই কাজ করেন, মানে আমাদেরকে কষ্ট দেন, আপনার ভিতরে সামান্য মানবতা থাকলে আপনি এমনটি কিভাবে করতে পারেন?? "

..
যাহোক স্যারের সাথে তর্কের ফলাফল হল এই যে, টেস্টে তার পার্টে আমি বি গ্রেড পেয়েছিলাম, ফাইনালে এ+।

এবার আসি, হাল-আমলে পাঁচ বছর ধরে যাদের ক্লাস করলাম বা করছি তাদের মুদ্রাদোষে....
ট্রানজিশনাল সোসাইটি কি সেটা বোঝার জন্য ইসলাম যে ইউনিভার্সাল কিছু না সেটা বোঝানোর চেষ্টা হবে সবার আগে। হিউম্যান রাইটস ওয়াচ বুঝতে হলে ধর্ম ব্যপারটা ফালতু টাইপ কিছু একটা সেটা স্বীকার করতে হবে, মার্কসিজম রসে ভরা মানবতার বিশাল জয়গান গায় সেটা বুঝতে ধর্মকে আচ্ছামত বাঁশ দিতে হবে তারপর এসব বোঝা যাবে.... !!
এতো গেল ধর্মহীনদের মুদ্রাদোষ, যারা চরম ধর্মভীরু তাদের মুদ্রাদোষটা কি রকম...
.. প্লেটোর আইডিয়াল স্টেট কিংবা ফিলোসোফার কিংয়ের ধারনা ধর্ম থেকে এসেছে, রাষ্ট্রের সমাজতাত্ত্বিক সব ধারনা ধর্ম থেকে এসেছে, ইত্যাদি, পশ্চিমারা যা কিছু এনেছে তার সবই ধর্মে আগেই বলা ছিল,এসব নতুন কোন ধারনা নয়....

..
অবশেষে আমার ছাত্রজীবনের পড়ন্তবিকেলে ইহাই বুঝিলাম, "মুদ্রাদোষ ছাড়া মানুষ নামক কোন প্রাণীর অস্তিত্ব পৃথিবীতে পাওয়া অসম্ভব। " নিরপেক্ষতা কারো রক্তে নেই.....
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?

লিখেছেন Sujon Mahmud, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×