somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এলোমেলো কথা… মাথা ব্যাথা…

০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাথায় এলোমেলো ভাবনা ঘুরে বেড়াচ্ছে। কোনটার সাথে কোনটার মিল নেই। কিন্ত সব একসাথে ঘুরপাক খাচ্ছে!

১। গতকাল তিনটি মৃত্যু সংবাদ পেলাম। একজনকে ব্যক্তিগতভাবে চিনি। Milton Akbar ভাই, দেশের ব্যান্ড সংগীতের প্রথম দিককার সফল দুটি ব্যান্ডের সাফল্য পাওয়া সময়ের ড্রাম বাদক। অপরজন প্রথতযশা সাংবাদিক জনাব জগলুল আহমেদ। নিজ ক্ষেত্রে অবশ্যই স্বরণীয়। সর্বশেষজন শিল্পী কাইউম চৌধুরী। উনাকে ছোটবেলায় কয়েকদিন স্কুলে দেখেছি, উনার ছেলেকে স্কুল থেকে নিতে আসতেন। বড় হতে হতে জেনেছি উনি কতখানি বিশাল মানুষ। সেল্ফি কালচার থাকলে উনার সাথে শ-খানেক ছবি তোলা সে সময় আমাদের জন্য কোন ব্যাপারই ছিলোনা!

যেকোন মৃত্যুই কষ্টের, দুঃখের। কিন্ত সব মৃত্যু সংবাদ মনে হয় ঠিক মার্কেট পায়না। মিল্টন ভাইয়ের খবর ফেসবুক ছাড়া কোথাও পেলাম না। যতদিন এ দেশের যন্ত্র-শিল্পীরা এরকম “অচ্ছ্যুৎ” থাকবে, এ দেশের সংগীত রাস্তার পাশেই পড়ে থাকবে!

২। “A for Apple” এর appeal মনেহয় “স্বরে অ তে অজগর” এর চেয়ে বেশি! নাহলে দেশের সবচেয়ে বেশি গ্রাহকের মোবাইল অপারেটর তাদের ইন্টারনেট এর প্রচারে সেই দূর পাহাড়ে বিজ্ঞাপনের শেষে ইংরেজিটাই শেখানো শুরু করলো কেন?

৩। ডিসেম্বর আসলেই সবার দেশপ্রেম আর বাংলা প্রেম বেড়ে যায়, যেটার শুরু হয় আজকাল লাল-সবুজ কাপড়ে “আ-মরি বাংলা ভাষা” লেখা দিয়ে, আর শেষ হয়ে যায় ক্রিসমাস পালনের সার্বজনীনতায়। এর বেশি দেশপ্রেম আর ভাষা প্রেম টানলে তো “থার্টি-ফার্স্ট” টা ছুটে যাবে!

মাথাটা বেশিই ব্যাথা করে আজকাল। টাইগার বাম, নিক্স, এক্স শেষ করে কক্সবাজারে বার্মা থেকে আনা একটা বাম (balm) বেশ কাজ দিচ্ছিল, এটাও কাজ দিচ্ছেনা। পৃথিবীর সবচেয়ে কড়া বাম কোথায় পাওয়া যায়? নাম কি? মাথা ব্যাথাটা কমানো দরকার…
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা এবং "দি ম্যাট্রিক্স" এর নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যানে এদের ধর্মোন্মাদনা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে পিটিয়ে... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট টেলিফোন কম্পানি হলে কেমন হতো?

লিখেছেন নাহল তরকারি, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



গত ব্লগে টেলিফোন নিয়ে বলেছিলাম। মোবাইল থেকে টেলিফোনে কল দেওয়া বা রিসিভ করা যেতো না। শুধু টিএনটি একটিভ করা সিমে টেলিফোনে কল করা যেতো। বা টেলিফোন... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×