থামনি তাই
শুরুর কথা;
শব্দ নিয়ে টুকটাক
হরুফের ছন্দ
পদ্য লালিত্য
অস্ফুট ভোর, সান্ধ্য রাগ, বিষন্ন প্রকৃতি
এভাবেই কল্পিত কল্পভাবের অজস্রতা
আরষ্ঠ কবিতার প্রথম শৈশব;
এখানেই
থামনি তুমি
হেঁটে চলেছ দূর, বহুদূর।
তারপরে;
তারুণ্যের তরুময়তা
লিলাময় প্রেমের ইশারা
মনের অলিন্দে আধো বাতাসের কোমল ফিসফাস
আর কবিতার হাত ধরে সেসবেরই
দ্বিধাসিক্ত প্রকাশ;
এখানেই
থামনি তুমি
হেঁটে চলেছ দূর, বহুদূর।
অত:পর;
সূরিয়্যালিজম, মায়াবাদ, নন্দনতত্ত্ব
পেরিয়ে অবশেষে কবি
আপাত বিশ্রামে ছায়ামেদুর
রাতভোরের কল্পজগতে;
এখানে মানুষগুলি সব ভাঙ্গাচোরা আর
গোলাপ হচ্ছে লাল ক্যাকটাস;
এখানেই
থামনি তুমি
হেঁটে চলেছ দূর, বহুদূর।
থামনি তাই
তোমাকে এই কবিতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


