হাজার মাইল দূরে নও তুমি
আছো এ হৃদয় জুড়ে-
তোমায় বিহনে..কী যে হয় মনে..
স্মৃতির আভে আভে আমি যাই উড়ে...
প্রিয় স্বপ্ন হয় ধ্রুব তারা
তুমি জানো কি ?
তুমি আমার একটা পুরো
পৃথিবী।
রোদের মতো দিচ্ছো উষ্ঞতা
জলের মতো তোমার ধারাবাহিকতা।
না ধরে রাখা যায়, তাই পেয়েও হারাই
এমন কেন তুমি ?
না বলেও বলা যায় কত কথা -
পার হয়ে এসো ভুগোলের সীমাবদ্ধতা
প্রতি রোম কূপে কূপে আছো তুমি মিশে
স্বপ্নচারিনী... ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


