ভালোবাসা এতো বড় যে-
একটি এভারেষ্ট তার নিকটে একটি পিপিলীকার ঢিবির সমান।
ভালোবাসা এতো বড় যে-
সম্পূর্ণ নীল আসমান, একটি দীঘির সমান।
ভালোবাসা এতো বড় যে-
তা শুধূ ঈশ্বরের সমতূল্য-
পৃথিবীর সব সম্পদ একসাথে করে
যায় না দেয়া এর মূল্য।
ভালোবাসা এতো বড় যে-
আইন , ধর্ম আর সমাজের উর্ধ্বে-
ভালোবাসা এতোই বিশাল যে-
একে হারানো যায় না কোনো সাধ্যে ।
ভালোবাসার ক্ষুধা আমার এতোই বিকট-
ছয়শ' কোটি মানুষের ভালোবাসা এনে দাও
আমার এই বুকে, হৃদয়ের নিকট।
ভালোবাসার ছদ্মবেশে ঈশ্বর ঢোকেন হৃদয়ে
এটাই সত্যি, বাস্তব-!!
ভালোবাসা এতো বড়, তাকে যায় না দেখা
চোখ বুঝে করতে হয় শূধু অনুভব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


