যৌবন , জীবনের বসন্ত স্বরুপ।
ফুল ফুটতে দাও।
বাতাস খেলতে দাও।
রোদের চুমুতে সারা গা ভরে নাও।
ভ্রমরের গুনগুন
- এ তো প্রকৃতির আর প্রেমেরই জয় গান।
ভালোবাসতে দাও।
অনেক দুঃখ , ক্লান্তি, অশান্তি , মিথ্যে , ভন্ডামি ভুলে
আমাকে হাসতে দাও।
বিষাক্ত নীল ছোবলে আমাকে বধ করো না।
আমার শিশু হৃদয় , তোমার হাতে তুলে দিয়ে
তোমাকে খেলতে দিয়েছি।
যদি, মিথ্যে ছলনায় , তুমি হয়ে থাকো , গুপ্ত ঘাতক,
তবে জেনো,
আমি জানি,
কি করে তোমার পাঠানো হাজারো কামান
বুমেরাং এর মতো তোমার বুক ঝাঝরা করে দিতে ফেরত পাঠাতে হয় !!
প্রয়োজনে, জাতিসংঘ নতুন অধিবেশন এ আমার প্রেম কে স্বীকৃতি দেবে ভালোবাসার একমাত্র মাপকাঠি হিসেবে।
আমি প্রেমিক,
মানুষ ও কবিকে ডিঙিয়ে প্রেমিক হয়েছি।
একজন প্রেমিকের নিকট শত রাষ্ট্রপতি নতজানু,
তুমি জানো তো >?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


