সবচে' শক্তিশালী রাষ্ট্রপতিও প্রেম বোধ করেন।
সবচে' ধনী ব্যক্তিটিও প্রেম বোধ করেন।
সবচে' খ্যাতিমান ব্যক্তিটিও তোমাকে দেখে আপ্লুত হতে পারেন।
মানুষ তো। এই জন্যে ।
তুমি সাধারন বলেই হয়তো , আমার কাছে অনেক অ-সাধারন।
হয়তো তুমি কখনো বলো নি।
না বলে যদি বলার থেকে বেশী বলা যায়,
বলার তবে কী আর প্রয়োজন ?
প্রেমিক হৃদয়, ব্যকুল চাহনি , জৈবিক, মানসিক আকুলতা,
রেডিওর আরজে'র মতো সদা সবাক হতে হবে
- এমন তো নয়।
আমি ইরাক ধ্বংস করতে চাই না।
আমি সিরিয়া ভাগে ভাগে বেচতে চাই না।
আমি ইউক্রেনের বিক্ষোভ থামানোর দায়িত্ব নিতে চাই না ।
আমি তোমাকে ভালোবাসতে চেয়েছি।
সম্পূর্ণ দিতে বা পেতে না পারলেও , কিছুটা।
না পাবার থেকে , কিছূ পাওয়াও তো ঢের । না কি ?
তুমি আমায় ভালোবাসলে, জানি - এতে তোমার ব্যক্তিগত কোনো
লাভ হবে না।
লাভ হবে দেশের।
আমি,পার্লামেন্টের প্রতিটি কোনায় কোনায় নানা রঙা ফুল দিয়ে ভরে দেবো।
আমাদের নেতাদের মনগুলো তাই সেদিন থেকে হয়ে উঠবে ফুলের মতো পবিত্র।
তোমাকে নিয়ে আমি একটি অমর প্রেমের কবিতা লিখবো।
এরপর থেকে , জাতিসংঘ প্রতিটি অধিবেশন শুরু করবে
শুধুমাত্র আমার কবিতায়
তোমাকে স্বরণ করে।
জানি , এরপরও যদি, তোমার প্রেম আমাকে অমর করে না তোলে,
সেটা আমার নয় প্রিয়তমা,
বিশ্ব মানবতা আর সমস্ত মানুষের এক অফুরন্ত আফসোস !!!
হায়,
তুমি আমাকে পেলে না,,
পেলে না......
পেলে না...........................
হায় ...
ফাগুন ফুরিয়ে গেলো ..
তুমি
এলে না, এলে না , এলে না.........................
মক্কা শরীফের এক হুজুর টেলিফোনে কাঁদছিলেন-
তিনি বলেছিলেন,
আপনি কবি,
আপনার ধর্ম প্রেম।
আপনি , প্রথাগত ধর্মের উর্ধ্বে।
সাবেক এক আইজিপি আমাকে ই মেইলে বার্তা পাঠিয়েছেন।
১ নম্বর জন আপনার কথা শুনেছেন।
আপনার কবিতা পড়েছেন।
আজ থেকে আপনি -
প্রচলিত আইনের উর্ধ্বে।
একজন টক শো ওয়ালা , জার্মান একটি টেলিভিশন থেকে ফোনে আমাকে বলেছে-
আপনার অকপট সরলতা, ভালোবাসার সততা,
মিথ্যে কপট ভন্ড মুখোশ পরা সমাজের অনেক উর্ধ্বে ।আপনি একটা ভালোবাসাময় নতুন পৃথিবী গড়ুন।
আমি কি করে সেই পৃথিবী সৃষ্টি করবো ?
যদি, তুমি একটি মিষ্টি হাসিতে অবাক করে দিয়ে .
আমার হাতের একটি আঙুল তোমার মুঠোতে চেপে
না বলো-
এই যে আমি আছি। তোমার সঙ্গে আছি।
তুমি এই পৃথিবীকে এগিয়ে নিয়ে যাও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


